অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনের মেঘনার পাড়ের দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা মাও:আবু বক্কর

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২২ রাত ০১:৪১

remove_red_eye

৩৬৩

মো.রুহুল আমিন, লালমোহন : মাও: আবু বক্কর। ভোলার লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের বাত্তিরখাল এলাকার মসজিদের ইমাম তিনি। প্রায় ৩০ বছর ধরে বিভিন্ন মসজিদে ইমামতি করছেন তিনি। সবশেষ বিগত কয়েক বছর ধরে এই মসজিদটিতে ইমামতির পাশাপাশি মক্তবও পরিচালনা করে আসছেন মাও: আবু বক্কর। যেখানে প্রতিদিন ৩০-৪০ জন কোমলমতি শিক্ষার্থী আরবি পড়ছে।
মূলত, মাও: আবু বক্করের হাত ধরেই এসব কোমলমতী শিক্ষার্থীদের আরবি শিক্ষার হাতেখড়ি শুরু। শিক্ষার্থীরা তার কাছ থেকে সূরা, কেরাত ও কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে। এছাড়া মাও: আবু বক্কর কোমলমতী এসব শিক্ষার্থীদের শিখাচ্ছেন ধর্মীয় বিভিন্ন রীতিনীতি। নিজের সন্তানদের মত করে তিনি শিক্ষার্থীদের গড়ে তুলছেন ধর্মীয় শিক্ষায়।
জানা যায়, মাসিক পাঁচ হাজার টাকা সম্মানিতে মসজিদের দায়িত্ব পালন করেন মাও: আবু বক্কর। মেঘনা তীর আর এলাকার সকলে জেলে পেশার সঙ্গে জড়িত থাকায় তাঁর কয়েক মাসের সম্মানি বাকি পড়ে আছে। তবুও কোনো আক্ষেপ নেই মাও: আবু বক্করের। নিজের কষ্ট হলেও ধর্মীয় শিক্ষা থেকে প্রত্যন্ত গ্রামের শিশুরা যেন বাদ না পরে সেজন্য চালিয়ে যাচ্ছেন এই মক্তবটি। তবে মক্তবের একটি বেড়া নেই। অতিরিক্ত অর্থ না থাকায় মক্তবটিকে ভালোভাবে মেরামতও করা সম্ভব হচ্ছে না। বৃষ্টির সময় শিক্ষার্থীদের পড়তে অসুবিধা হয়।
মাও: আবু বক্কর বলেন, ভোর বেলার এই মক্তব শিক্ষা ব্যবস্থা এখন অনেকটা হারিয়ে যাচ্ছে। এর প্রভাব পড়েছে এই এলাকাতেও। মেঘনা পাড়ের বেড়িবাঁধের কামারের খাল থেকে বাত্তির খাল পর্যন্ত শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য কোনো মক্তব নেই। এসব এলাকার শিশুরা যেন ধর্মীয় শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে যার জন্যই নিজের কষ্ট হলেও বছরের পর বছর ধরে চালিয়ে আসছি এ মক্তবটি।
দাবী জানিয়ে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদ ভিত্তিক মক্তব চালু করেছেন। বর্তমান সরকারের অনেক ভালো কাজের মধ্যে এটিও অন্যতম। তবে নদী পাড়ের এই গ্রামে মসজিদ ভিত্তিক মক্তব ব্যবস্থা চালু হয়নি। শিগগিরই যদি এ এলাকায় মসজিদ ভিত্তিক মক্তব ব্যবস্থা চালু করা হয় তাহলে শিশু শিক্ষার্থীরা আরো ভালোভাবে ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারতো। জেলে পরিবারের  শিশুরা ধর্মীয় শিক্ষায় নিজেদের আলোকিত করতে সক্ষম হতো।
মাও: আবু বক্করের কাছে পড়তে আসা শিক্ষার্থী সামিয়া, ফাহিমা ও ইসমাইল জানায়,  হুজুরের কাছে আমাদের অনেকের বাবাও পড়েছে। এখন আমরাও পড়ছি। হুজুর আমাদের যতœ সহকারে আরবি ও ধর্মীয় বিভিন্ন শিক্ষা দিচ্ছেন। টাকার জন্যও কখনও জোর করেন না তিনি।
লালমোহন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আল-মামুন জানান, ওই এলাকায় একটি মসজিদ ভিত্তিক মক্তব দরকার। সামনের সার্কুলারে সেখানে একটি মসজিদ ভিত্তিক মক্তব কেন্দ্র স্থাপনের সর্বোচ্চ চেষ্টা করবো।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...