অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


চরফ্যাশনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে হামলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২২ রাত ০১:৫২

remove_red_eye

৪১৬


২ কলামে ছবিসহ ১ পাতায়



ইব্রাহিম আকতার আকাশ  ভোলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে হামলা ও ভাংচুর করা করা হয়েছে। এসময় যুবদল ছাত্রদলসহ তাদের অন্তত ৪০ নেতাকর্মী আহত হয়েছে। এর মধ্যে গুরুতর ২০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চরফ্যাশন উপজেলা যুবদল সভাপতি আশরাফুল ইসলাম দীপু জানিয়েছেন, সাবেক এমপি নাজিম উদ্দীন আলম এর বাসার মধ্যে সকাল ১০টার দিকে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা চলছিল।
এসময় যুবলীগ, ছাত্রলীগসহ সরকার দলীয় লোকজন তাদের উপর অতর্কিত হামলা করে। এমনকি অনেক নেতাকর্মীকে পিটিয়ে কুপিয়ে আহত করা হয়।

দীপু জানান, আহতদের মধ্যে মো. মিলন,  রাব্বি,  সালমান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সাদ্দাম, মোবারক, বাবলু, মেহেদী, আনোয়ার, জাকির, ফয়সাল ও বিল্লালসহ ২৫/৩০ জনের অবস্থা গুরুতর। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সকাল দশটায় পৌরসভায় অবস্থিত সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমের বাসভবনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চরফ্যাশন উপজেলা যুবদলের সভাপতি দিপু ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। পরে উপজেলা যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন দিপু ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সর মাধ্যমে সাবেক সংসদ নাজিম উদ্দিন আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা যার যার কর্মস্থলে যাওয়ার সময় বিআরডিবি সংলগ্ন সড়কে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব এর নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা যুবদলসহ উপজেলা বিএনপির নেতাকর্মীদের উপর দেশিও ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালায়।  হামলায় অন্তত ৪০ জন যুবদল,ছাত্রদল এবং শ্রমিক দলের নেতা কর্মী জখম হয়েছে। উপজেলা যুবদলের সভাপতি আশ্রাফুল ইসলাম দিপু অভিযোগ করে বলেন,আওয়ামিলীগ ও যুবলীগের সন্ত্রাসী হামলায় আমাদের বিএনপির নেতাকর্মীরা আহত হয়েছে। আমরা এই নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনাস্থলে পুলিশ থাকার পরেও তাদের সামনে সন্ত্রাসীরা কি করে হামলা চালায়। পুলিশের নীরব ভূমিকা পালনেই আজ আমাদের উপর এ হামলার ঘটনা ঘটেছে। যুবদল সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল জানান, প্রশাসনের সঙ্গে সকল ধরনের অনুমতি নিয়েই ঘরোয়া ভাবে যুবদলের কর্মসূচী পালন শেষে  উপজেললার ২১টি ইউনিয়ন থেকে আশা নেতাকর্মীরা যার যার বাড়ি যাওয়ার পথে যুবলীগ-ছাত্রলীগ মিলে যৌথভাবে তাদের নেতাকর্মীরা এ হামলা চালায়। এসময় উপজেলা,পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় ৫শতাধীক নেতাকর্মীর উপর হামলা করে। এসময় সন্ত্রাসীরা আমাদের ৫০জন নেতা কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসী বাহিনী । উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.ইমরান জানান,চরফ্যাশনে বিএনপির দুই গ্রুপের দীর্ঘদিনের কোন্দল রয়েছে। আর নিজেদের এ দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এ হামলার সঙ্গে যুবলীগ নেতাকর্মীরা সম্পৃক্ত নয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...