বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:৩১
৩৩৩
দেশে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শনকালে তিনি এ আহবান জানান।
কনস্যুলেট আয়োজিত ‘রেমিট্যান্স-এর গুরুত্ব ঃ বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বৈঠকে সাবেক তথ্য সচিব কামরুননাহার, কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামসহ নিউইয়র্কস্থ সরকারি ও বেসরকারি এক্সচেঞ্জসমূহের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।
বৈঠকে খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব নীতি ও সরকার গৃহিত পদক্ষেপ সমূহের উল্লেখ করে প্রবাসীদেরকে বৈধ পথে আরো বেশি রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।
তিনি রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ হাউসগুলোর অবদান উল্লেখ করে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বিদ্যমান অনুকূল পরিবেশে প্রবাসীদের দেশে বিনিয়োগেরও আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব।
বৈঠকে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা ও সুবিধাসমূহ যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের মাঝে প্রচারের মাধ্যমে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ বিষয়ে কমিউনিটিকে সম্পৃক্ত করে প্রচার চালানো, রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে প্রণোদনার হার বৃদ্ধি করা, রেমিট্যান্স মেলার আয়োজন করা, ওয়েজ আর্নারবন্ডের সুবিধা সহজে পাওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সুত্র বাসস
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত