বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:০৭
৩৫৬
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, স্বাধীনতা বিরোধীদের নিয়ে বিএনপি রাজনীতি করে। এ দেশের মানুষ স্বাধীনতা বিরোধীদের চিরদিনের মত আস্তাাকুড়ে নিক্ষেপ করেছে।
তিনি বলেন, 'এ দেশের চলমান উন্নয়নের গতিকে অক্ষুন্ন রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীকরনে আগামী নির্বাচনে আবারো জনগন নৌকায় ভোট দেবেন।'
খাদ্যমন্ত্রী আজ সাপাহারে জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে সাপাহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার অনেক কর্মসূচি নিয়েছে- যার সরাসরি উপকারভোগী নারী। সন্তানের লেখা পড়ার খরচ অভিভাবকের মোবাইলের মাধ্যমে পৌঁছে দিচ্ছে সরকার। উন্নয়নের সাথে জনগণকে পরিচিত করেছে শেখ হাসিনার সরকার বলেও উল্লেখ করেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে বিএনপি রাজনীতি করে। দলটির মহাসচিব ফখরুল ইসলাম এখনও বলে পাকিস্তান আমলে ভালো ছিলাম। তার কথায় স্বাধীনতা বিরোধীরা স্বস্তি পায়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করার আহবান জানান সাধন মজুমদার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। ভুল বুঝিয়ে গ্রামের মা বোনদেরকে যাতে কোন দল বা ব্যক্তি বিভ্রান্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
সাপাহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য ফজলে রাব্বি, সাপাহার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো: নুরুল ইসলাম এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুট্টু পাহান।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম। প্রধান বক্তা ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।
সুত্র বাসস
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত