লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২২ রাত ১০:১৪
৩৩৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি কমিউনিটি পুলিশিং ডে এর রচনা প্রতিযোগিতায় জেলায় প্রথম হয়ে পুলিশের সম্মাননা পুরস্কার গ্রহণ করেছে। শনিবার কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে ভোলা জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায় এ সম্মাননা তুলে দেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে ভোলা পুলিশ সুপারের পক্ষ থেকে রচনা প্রতিযোগিতার আহবান করা হয়। এতে ক, খ ও গ বিভাগে ১জন করে ৩জনকে সম্মাননা জানানো হয়। ‘গ’ বিভাগে রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর ও এশিয়ান টিভির লালমোহন প্রতিনিধি ও মো. জসিম জনি। এ বিভাগের রচনার বিষয়বস্তু ছিল “সামাজিক সমস্যা প্রতিরোধে কমিউনিটি পুলিশের ভূমিকা”
শনিবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার। উক্ত সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সর্দার, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. শফিকুল ইসলাম, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ প্রমূখ।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত