অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

গুজরাটের ঝুলন্ত সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪১ হয়েছে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২২ বিকাল ০৫:৫৫

remove_red_eye

৪০০

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ছিঁড়ে পড়ার ঘটনায় সোমবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৪১ জনে দাঁড়িয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় এ পর্যন্ত মোট ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে।নিখোঁজদের উদ্ধারে সেখানে অভিযান অব্যাহত রয়েছে।
গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদ থেকে প্রায় ২শ’ কিলোমিটার দূরে অবস্থিত মৌর্বি নগরীর মাচ্চু নদীর ওপর নির্মিত এই ঝুলন্ত সেতু রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছিঁড়ে পড়ে। সেতুটি অনেক পুরনো হওয়ায় এর ওপর দিয়ে পথচারী চলাচল বন্ধ রাখা হয়েছিল।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুর্ঘটনার সময় নারী ও শিশুসহ প্রায় ৫শ’ মানুষ সেতুটির ওপর ও আশেপাশে অবস্থান করছিল। ফলে কয়েকশ’ মানুষ পানিতে পড়ে যায় এবং আরো অনেক মানুষ মরিয়া হয়ে ধ্বংসস্তুপ আঁকড়ে ধরে।
সেতুটির ওপর অনেকে ছটপূজা পালন করছিল। সেতুটির সংস্কার কাজের জন্য এটি সাত মাস ধরে বন্ধ রাখা হয়েছিল। গত ২৬ অক্টোবর গুজরাট নিউ ইয়ার উপলক্ষে সেতুটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল।
এ সেতু ধসের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সঙ্ঘভী আজ সংবাদমাধ্যমকে বলেন, এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফএর পাঁচটি দল নিখোঁজদের খুঁজে বের করতে রাতভর কাজ করে। পরে সেখানে সেনা, নৌ ও বিমানবাহিনীও যৌথ অভিযান চালায়।
রাজ্য সরকার এ সেতু দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে চার লাখ রুপি এবং আহত ব্যক্তিদের পরিবার প্রতি ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতু দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি পরিবারকে দুই লাখ রুপির আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছেন।

সুত্র বাসস

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

আরও...