অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জনগণের দ্বারপ্রান্তে সরকারি সেবা পৌঁছে দিতে হবে : পানি সম্পদ উপমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

৩৫১

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, সরকারের সকল প্রকার সেবার মান বাড়িয়ে মানুষের দ্বারপ্রান্তে তা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সততা ও মেধা দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছেন- উল্লেখ করে তিনি বলেন,‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সততা, প্রজ্ঞা, মেধা ও রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে এমন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন যে- শুধু বাংলাদেশই নয়, আন্তর্জাতিক মহলও তাঁর প্রতি খুবই শ্রদ্ধাশীল। তাই আমাদের সবাইকে কাজ করতে হবে। সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।’
এনামুল হক শামীম আজ সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বয়স্ক ও বিধবাভাতাসহ সকল সেবা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। ‘গ্রাম হবে শহর’ এই প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে।
তিনি বলেন, উন্নয়নের এই গতি অব্যাহত থাকলে, এশিয়ার সেরা দেশ হবে বাংলাদেশ। তাই, যার যার অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
উপমন্ত্রী উল্লেখ করেন, বঙ্গবন্ধু আমৃত্যু মানুষের জন্য কাজ করে গেছে। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পিতার পদাঙ্ক অনুসরণ করে কাজ করে চলছেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সব সময় মাথায় এটাই রাখতে হবে যে- জনগণের সেবক হিসেবে মানুষের মৌলিক চাহিদাগুলো একে একে পূরণ করার জন্য কাজ করতে হবে। গ্রামের তৃণমূলের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। জন্ম নিবন্ধন, সার্টিফিকেটসহ কোনো সেবা নিয়ে হয়রানি করা যাবে না। জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। মানুষ যাতে তার অধিকার ও ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।
পানি সম্পদ উপমন্ত্রী এ সময় জানান, সংবিধান অনুয়ায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই, বিএনপিকে ক্ষমতায় আসতে হলে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।
উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই জনগণ আবারো ক্ষমতায় আনবে বলে তিনি উল্লেখ করেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সভায়, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান ইবনে আমীন, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহালুল খান, সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার প্রমূখ বক্তৃতা করেন। উপজেলার জনপ্রতিনিধিবৃন্দ ও সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

আরও...