অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ব্রাজিলের লুলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন, বিশ্ব শান্তির লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশা ব্যক্ত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:১১

remove_red_eye

৩৬০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়েছেন এবং বিশ্ব শান্তির লক্ষ্যে একসাথে কাজ করার পাশাপাশি দুই দেশের পারস্পরিক কল্যাণে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আগ্রহ ব্যক্ত করেছেন।
লুলা দা সিলভাকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, "বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে আপনার অসাধারণ বিজয় লাভের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।"
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ব্রাজিল পারস্পরিক কল্যাণে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে ব্যাপকভাবে সম্পৃক্ততার ফলে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
তিনি বলেন, "দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বন্ধন সময়ের সাথে সাথে আরও গভীর হচ্ছে।"
তিনি আরও বলেন, "আমাদের দুই দেশের জনগণের স্বার্থে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে আমি আপনার সাথে কাজ করার জন্য আগ্রহী।"
তিনি বলেন, "একই সময়ে, আমরা এই কঠিন সময়ে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করতে পারি যখন আমরা মহামারীর প্রভাব কাটিয়ে উঠছি এবং ইউক্রেন সংকটের প্রভাব মোকাবেলা করছি।"
শেখ হাসিনা এছাড়াও লুইস ইনাসিও লুলা দা সিলভার ব্যক্তিগত সুস্বাস্থ্য ও সুখ এবং ব্রাজিলের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সুত্র বাসস

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...