অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে মেঘনায় ডুবে যাওয়া শিশুর হদিস ৪ দিনেও মেলেনি

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২২ রাত ১০:০৫

remove_red_eye

৪৬০

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের পল্টুন থেকে মেঘনা নদীতে পড়ে ডুবে যাওয়া নিখোঁজ শিশুর গত চার দিনেও খোঁজ মেলেনি। শুক্রবার ২৮ অক্টোবর সন্ধ্যায় শিশুটি লঞ্চঘাটের পল্টুনে ঘুরাঘুরি ও দৌড়াদৌড়ি করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, লঞ্চ ঘাটের পল্টুনের উপর থেকে সন্ধ্যার দিকে শিশুটি  নদীতে পড়ে যায়। পরে তাৎক্ষণিক ভাবে স্থানীয় হানিফ মাঝি নামে এক জেলে নদী থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। তীব্র স্রোতের কারণে শিশুটি মুহূর্তেই নদীতে ডুবে যায়। সংবাদ পেয়ে শিশুটি উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৯৯৯ -এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বিষয়টি কোস্টগার্ডের দক্ষিণ জোনকে জানানো হয়। শুক্রবার রাত সাড়ে নয়টা থেকে কোস্টগার্ডের ডুবুরি দল শিশুটি উদ্ধারের চেষ্টা চালায়। ডুবুরি দল কয়েক ঘণ্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে শিশুটি উদ্ধারে ব্যর্থ হয়ে উদ্ধার কার্যক্রম স্থগিত রাখেন। দৌলতখান লঞ্চঘাটের নাসির হাওলাদার জানান, নদীতে ডুবে যাওয়া অজ্ঞাত এ  শিশুটির অভিভাবক, নাম ও ঠিকানা পাওয়া যায়নি। এলাকার জেলেরা জানায়, অনেক খোঁজাখুঁজি করে গত চার দিনেও নদীতে ডুবে যাওয়া শিশুরটির হদিস মেলেনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...