অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

উত্তর ও দক্ষিণ কোরিয়ার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

৪৪৬

উত্তর কোরিয়া বুধবার ১০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যার একটি দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছাকাছি স্থানে আঘাত হানে।
এ ঘটনার পর প্রেসিডেন্ট ইয়োন সুক-ইওল বলেন, পিয়ংইয়ংয়ের এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ‘কার্যকরভাবে আঞ্চলিক আগ্রাসনের’ শামিল। খবর এএফপি’র।
খবরে বলা হয়, স্বল্প পাল্লার একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নর্দার্ন লিমিট লাইন অতিক্রম করে। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে লাইনটি কার্যত: সমুদ্র সীমান্ত। এর ফলে উলিউংদো দ্বীপের লোকজনকে বাঙ্কারে আশ্রয় নেওয়ার সতর্কবার্তা জারি করা হয়।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের বৈরিতার অবসানে দ্বীপটি বিভক্ত হওয়ার পর এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষেত্রে এটি ছিল প্রথম। এ ঘটনায় উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক জলসীমার একেবারে কাছে গিয়ে পড়ে।
প্রেসিডেন্টের দপ্তরের এক বিৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ইয়োন আজ বলেন যে, উত্তর কোরিয়ার এ ধরনের উস্কানি হচ্ছে একটি কার্যকর আঞ্চলিক আগ্রাসনের শামিল। এসবের একটি দেশ ভাগের পর এই প্রথমবারের মতো নর্দার্ন লিমিট লাইন অতিক্রম করে।
সামরিক বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়া ভূখ-ের ৫৭ কিলোমিটার পূর্বে জলসীমার কাছাকাছি স্থানে আঘাত হানে।
তারা আরো জানায়, ‘আমাদের সামরিক বাহিনী উত্তর কোরিয়ার এমন উস্কানিমূলক কর্মকা-ের কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।’
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানা ওই সমুদ্র সীমান্তের কাছে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ প্রাথমিকভাবে জানায়, স্বল্প পাল্লার তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করে।
তবে তারা পরে জানায়, উত্তর কোরিয়া আজ পূর্ব ও পশ্চিম দিকে বিভিন্ন ধরনের ১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ইয়োন সুক-ইওল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকেন।
এদিকে জাপান উত্তর কোরিয়ার এ সব ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর নিশ্চিত করেছে। এ ব্যাপারে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, তিনি ‘যত দ্রুত সম্ভব জাতীয় নিরাপত্তা বৈঠক’ আহ্বানের পরিকল্পনা করেছেন।

সুত্র বাসস

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...