লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২রা নভেম্বর ২০২২ রাত ০৯:৪৫
৪০০
ইব্রাহিম আকতার আকাশ: ভোলার লালমোহন উপজেলায় বাড়ির বাথরুম থেকে লাইজু আক্তার (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়ন বদরপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেন।
লাইজু ওই গ্রামের হেজু মাঝির স্ত্রী এবং তাঁর ৩ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। হেজু পেশায় জেলে।
লাইজুর পরিবারের বরাত দিয়ে উত্তম কুমার জানান, মঙ্গলবার রাতে লাইজু তাঁর স্বামী হেজু এবং ৩ বছর বয়সী শিশুকে নিয়ে একই খাটে ঘুমিয়েছিলেন। মধ্যরাতে হেজু মাছ শিকারের জন্য নদীতে চলে যায়। বুধবার সকালে লাইজু বাড়ির টুকিটাকি কাজ শেষ করে বাথরুমে যায়। তখন ওই ঘরে হেজুর এক ভাগ্নীও ছিল। দীর্ঘসময় ধরে তিনি বাথরুম থেকে বের না হওয়ায় আশেপাশের লোকজন ওই বাথরুমের দরজা ভেঙে ভিতরে লাইজুর লাশ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এসআই উত্তম কুমার আরো জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সুরতহাল প্রতিবেদনে পুলিশের ধারণা হচ্ছে, লাইজু স্ট্রোক করে মারা যেতে পারে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, লাইজুর মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের কারো কোনো অভিযোগ নেই। তবে ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত