অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বাথরুম থেকে গৃহবধূর লাশ উদ্ধার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২২ রাত ০৯:৪৫

remove_red_eye

৩৭৮

ইব্রাহিম আকতার আকাশ: ভোলার লালমোহন উপজেলায় বাড়ির বাথরুম থেকে লাইজু আক্তার (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।  বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়ন বদরপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেন।

লাইজু ওই গ্রামের হেজু মাঝির স্ত্রী এবং তাঁর ৩ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। হেজু পেশায় জেলে।

লাইজুর পরিবারের বরাত দিয়ে উত্তম কুমার জানান, মঙ্গলবার রাতে লাইজু তাঁর স্বামী হেজু এবং ৩ বছর বয়সী শিশুকে নিয়ে একই খাটে ঘুমিয়েছিলেন। মধ্যরাতে হেজু মাছ শিকারের জন্য নদীতে চলে যায়। বুধবার সকালে লাইজু বাড়ির টুকিটাকি কাজ শেষ করে বাথরুমে যায়। তখন ওই ঘরে হেজুর এক ভাগ্নীও ছিল। দীর্ঘসময় ধরে তিনি বাথরুম থেকে বের না হওয়ায় আশেপাশের লোকজন ওই বাথরুমের দরজা ভেঙে ভিতরে লাইজুর লাশ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এসআই উত্তম কুমার আরো জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সুরতহাল প্রতিবেদনে পুলিশের ধারণা হচ্ছে, লাইজু স্ট্রোক করে মারা যেতে পারে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, লাইজুর মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের কারো কোনো অভিযোগ নেই। তবে ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...