অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভাগিনা গিয়ে দেখলেন বাথরুমে পড়ে আছে মামির নিথর দেহ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২২ রাত ১০:২৫

remove_red_eye

৪৩৩




লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বাথরুম থেকে লাইজু বেগম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিস্ত্রি বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত গৃহবধূ লাইজু ওই বাড়ির মো. হেজু মিয়ার স্ত্রী।
লাইজুর স্বামীর ভাগিনা রনি বলেন, মামা ভোর রাতে নদীতে মাছ ধরতে গিয়েছে। বুধবার সকালে ঘুম থেকে উঠে মামি ঘরের কাজ করছিল। এসময় মামাতো বোনকে আমার কাছে রাখতে দেয়। আমি তাকে নিয়ে বাড়ির সামনের দোকানে চা খেতে যাই। এরপর বাসায় গিয়ে অনেক খোঁজার পর মামিকে মৃত অবস্থায় বাথরুমের মধ্যে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে। পরে খবর পেয়ে পুলিশও বাড়িতে আসে।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল রহস্য জানা যাবে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।






মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...