অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে নবজাতকের পা ভাঙ্গার অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২২ রাত ১০:৩০

remove_red_eye

৪৯৪

চরফ্যাশন প্রতিনিধি:  সিজার করতে গিয়ে নবজাতক শিশুর পায়ের হাড় ভাঙ্গার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা.  হোসনেয়ারার বিরুদ্ধে অপচিকিৎসায় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ করেন নবজাতকের বাবা মোস্তফা কামাল।  এ অভিযোগ তদন্তে বুধবার তিন সদস্যের একটি কমিটি গঠন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন বশাক। চরফ্যাশন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহাবুবু কবিরকে আহবায়ক  করে এই কমিটি গঠন করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.  শোভন কুমার বশাক বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির অন্য দুই সদস্য হলেন-চরফ্যাশন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. কায়ছার আলম ও মেডিকেল অফিসার ডা. আশরাফুল  ইসলাম। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
নবজাতকের পিতা চরমাদ্রাজ ইউনিয়নের মোস্তফা কামালের অভিযোগ সুত্রে জানাগেছে, গত ২১ সেপ্টেম্বর তার স্ত্রী লাভলী বেগম চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. হোসনেয়ারার তত্ত¡াবধানে বেসরকারি একটি ক্লিনিকে তার স্ত্রী লাভলী বেগমের সিজারের মাধ্যমে পুত্র সন্তান হয়। অভিযোগে আরও বলেন,সিজার করার সময় ডা. হোসনেয়ারার অপচিকিৎসায় নবজাতকের বাম পায়ের হাড় ভেঙে ফেলা হয়েছে ।  পরে তিনি নবজাতক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।
পরে ২৫অক্টোবর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন কুমার বশাক জানান, অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...