অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে কীটনাশক পানের পর গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২২ রাত ১০:৩৮

remove_red_eye

৪৬৩



লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বিষপানের পর গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে আত্মহত্যা করেছেন মো. রিয়াজ হোসেন (২৮) নামের এক যুবক। খবর পেয়ে শুক্রবার সকালে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই যুবকের লাশ উদ্ধার করে। রিয়াজ উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের দক্ষিণ চতলা এলাকার নূরুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান।
তিনি বলেন, বৃহস্পতিবার (৩ নভেম্বর) চট্টগ্রাম থেকে বাড়িতে আসে রিয়াজ নামের ওই যুবক। রাতের বেলায় ঘর থেকে কিছু না বলে বের হয়ে যায় রিয়াজ। এরপর তার বাবাসহ বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে রাতে তার সন্ধান পাননি।  শুক্রবার সকালে রিয়াজের চাচি বাড়ির পিছনে সুপারি বাগানে গেলে তাকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তিনি চিৎকার দিলে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে। তারা এসে দেখেন ওই গাছের নিচে একটি খালি বিষের বোতল পড়ে আছে।
ওসি আরো বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি পরিবারের স্বজনদের সঙ্গে ওই যুবকের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যার জন্যই ক্ষোভের বশে যুবক এ কাজ করেছে।
ওসি মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...