অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বৈশাখে নতুন পোশাক পরে চিপস্ খাওয়া হলো না স্কুল ছাত্র শান্তের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০১৯ রাত ১০:৪০

remove_red_eye

৮৩১

জুয়েল সাহা: বাংলা নববর্ষ উপলক্ষে দিদার সাথে চিপস্ কিনতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় শান্তা চক্রবর্তী (০৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির দিদা (নানী) অঞ্জনা চাক্রবর্তী আহত হয়েছে। নিহত শান্ত ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পরিমল চাক্রবর্তীর ছেলে ও স্থানী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। সোমবার দুপুরে ভোলা বাপ্তা এলাকার মহাজনের পোল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সরকারি মতে গতকাল পহেলা বৈশাখ পালিত হলেও সারাদেশের সনাতন ধর্মীও মানুষরা সোমবার পহেলা বৈশাখ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করছেন। বাংলা নববর্ষ সনাতন ধর্মের কয়েকটি উৎসবের মধ্যে এটি অন্যতম উৎসব। পহেলা বৈশাখ উপলক্ষে শান্তর দিদা তার জন্য সকালে জামা-কাপর নিয়ে আসে। নতুন জামা-কাপড় পরার পর নানীর কাছে শিশু শান্ত দাবী করে চিপস্ খাওয়ার। তখন তার দিদা তাকে নিয়ে চিপস্ কেনার জন্য বের হয়। মহাজনের পোল এলাকায় রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রæতগামী একটি মোটরসাইকেল তাদেরকে ধাক্কা দেয়। এসময় গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেই-বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল নেওয়া পথে মারা যান শিশু শান্তা। এছাড়াও তার দিদা বরিশাল শেরেই-বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন।
ভোলা মডেল থানার ওসি মোঃ ছগির মিঞা বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক মোটরসাইকেলটিকে আটক করেছে। কিন্তু চালককে আটক করা যায়নি। এমনকি তার পরিচয়ও পাওয়া যায়নি। তবে পুলিশ তাকে আটককের জন্য চেষ্টা চালাচ্ছে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...