অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেফতার-১

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২২ রাত ১০:০৮

remove_red_eye

৪২১

চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আল আমিন হাওলাদার(৪৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে তার দোকানে লুটপাট করেছে সন্ত্রাসীরা । এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের। গত শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বাতান খালী গ্রামের বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত মুদি ব্যবসায়ী আল আমিন হাওলাদারের বাড়ি মাদ্রাজ ইউনিয়নের চর নাজিমুদ্দিন  ৮ নং ওয়ার্ডে। সে একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাতান খালী বাজারের  মুদি ব্যবসায়ী। ঘটনার দিন সন্ধ্যায় নিজ দোকানে ব্যবসায় ব্যস্ত ছিলেন দোকানী আল আমিন হাওলাদার। ভুক্তভোগী অভিযোগ করেন, গত কয়কদিন পূর্বে লিটন ও তার লোকজন দোকানে আড্ডা দেয়। আড্ডা দেয়ার বিষয়কে কেন্দ্র করে তার সঙ্গে আমার বাকবিতÐা হয়। আর এ বাকবিতÐাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে শনিবার সন্ধ্যায় দেশীও ধারালো অস্ত্র নিয়ে মাদ্রাজ ৩নং ওয়ার্ডের লিটন তার ১৫-২০ জনের একটি বাহিনী নিয়ে সন্ত্রাসী কায়দায় আমার ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি কুপিয়ে আমাকে মৃত ভেবে দোকানে ফেলে রাখে পালিয়ে যায়। এসময় লিটন গং আহত আমার দোকানের মালামাল কুপিয়ে ভাংচুর ও লুটপাট করে।
আহতের স্বজনরা বলেন, স্থানীয়রা আহতকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে  কর্তব্যরত চিকিৎসক ওই ব্যবসায়ীকে শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখে
উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।  এঘটনায় আহতের পরিবার চরফ্যাসন থানায় একটি মামলার এজহার দাখিল করেছেন।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন জানান, ব্যবসায়ী আল আমিন হাওলাদারকে কুপিয়ে আহত ও ব্যবসায়ীর দোকানের টাকা নেওয়ার ঘটনায় মামলা হয়েছে, পুলিশ একজন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...