চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২২ রাত ১০:০৮
৩৩৩
চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আল আমিন হাওলাদার(৪৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে তার দোকানে লুটপাট করেছে সন্ত্রাসীরা । এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের। গত শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বাতান খালী গ্রামের বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত মুদি ব্যবসায়ী আল আমিন হাওলাদারের বাড়ি মাদ্রাজ ইউনিয়নের চর নাজিমুদ্দিন ৮ নং ওয়ার্ডে। সে একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাতান খালী বাজারের মুদি ব্যবসায়ী। ঘটনার দিন সন্ধ্যায় নিজ দোকানে ব্যবসায় ব্যস্ত ছিলেন দোকানী আল আমিন হাওলাদার। ভুক্তভোগী অভিযোগ করেন, গত কয়কদিন পূর্বে লিটন ও তার লোকজন দোকানে আড্ডা দেয়। আড্ডা দেয়ার বিষয়কে কেন্দ্র করে তার সঙ্গে আমার বাকবিতÐা হয়। আর এ বাকবিতÐাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে শনিবার সন্ধ্যায় দেশীও ধারালো অস্ত্র নিয়ে মাদ্রাজ ৩নং ওয়ার্ডের লিটন তার ১৫-২০ জনের একটি বাহিনী নিয়ে সন্ত্রাসী কায়দায় আমার ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি কুপিয়ে আমাকে মৃত ভেবে দোকানে ফেলে রাখে পালিয়ে যায়। এসময় লিটন গং আহত আমার দোকানের মালামাল কুপিয়ে ভাংচুর ও লুটপাট করে।
আহতের স্বজনরা বলেন, স্থানীয়রা আহতকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যবসায়ীকে শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখে
উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এঘটনায় আহতের পরিবার চরফ্যাসন থানায় একটি মামলার এজহার দাখিল করেছেন।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন জানান, ব্যবসায়ী আল আমিন হাওলাদারকে কুপিয়ে আহত ও ব্যবসায়ীর দোকানের টাকা নেওয়ার ঘটনায় মামলা হয়েছে, পুলিশ একজন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক