অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

নির্বাচনের প্রাক্কালে গণতন্ত্রকে ‘রক্ষায়’ মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান বাইডেনের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২২ বিকাল ০৫:৫৯

remove_red_eye

৪৩৪

প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানদের পরাজিত করার মাধ্যমে গণতন্ত্রকে রক্ষায় ভোট প্রদানে ডেমোক্রেটদের প্রতি চূড়ান্ত আহ্বান জানিয়েছেন।
এদিকে রিপাবলিকানরা কংগ্রেসের আংশিক নিয়ন্ত্রণে জয় পাওয়ার ক্ষেত্রে ভাল অবস্থানে রয়েছে এবং ট্রাম্প সোমবার দিনের শেষ ভাগে তার এক সমাবেশে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ইঙ্গিত দেন। এরফলে ডেমোক্রেটদের আগামী দিনগুলোতে খারাপ পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের এ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কেবলমাত্র প্রতিনিধি পরিষদে জয়ী হলেও এটি বাইডেনের প্রথম মেয়াদের শেষ দুই বছরের জন্য তার আইনসভার এজেন্ডা পাসকে বাধাগ্রস্ত করবে এবং এক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধে মার্কিন সমর্থনকে দুর্বল করে দেওয়ার আশংকা রয়েছে।
বাইডেন সোমবার দিনের শেষের দিকে বাল্টিমোরের কাছে বোভিতে ঐতিহাসিক ব্ল্যাক বিশ্ববিদ্যালয়ে উৎসাহী জনতার উদ্দেশে বলেন, ‘বিভিন্ন ঘটনাবলীর মধ্যদিয়ে আমাদের জীবনযাত্রা রূপান্তরিত হতে চলেছে। আমরা জানি যে আমাদের গণতন্ত্র ঝুঁকির মধ্যে রয়েছে এবং আমরা এটাও জানি যে এটি রক্ষা করা ক্ষেত্রে আপনাদের এটাই সময়।’
তিনি ডেমোক্রেটদের বলেন, ‘ক্ষমতা আপনাদের হাতে।’ তাই ‘আপনারা ভোট দিন, ভোট দিন।’

সুত্র বাসস

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

আরও...