অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০১৯ রাত ০৯:৪৫

remove_red_eye

৯১৯

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জমি-জমা সংক্রান্ত জের ধরে দুই গ্রæপের সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে । আহতরা হলেন, মোঃ আলাউদ্দিন ভুইয়া (৫০), মিরাজ ভুইয়া (২৫) ও কহিনুর বেগম (৪২)।
জানাযায়, গতকাল শুক্রবার ১১ টার দিকে জমিতে ফসল চাষের সময়ে লাঠি, ডাল ও তলোয়ার নিয়ে এসে তাদের উপর বর্বর হামলা চালায় মোঃ মাকসুদুর রহমান শহীদ ভুইয়া (৫০), মাহফুজ (৩৫), ডলি (৩০), নুরনাহার বেগম (৪৫) ও রিনা বেগম (৩০) এছাড়া নাম না জানা অজ্ঞাত অনেকে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সুত্র জানায়, আলাউদ্দিন ভুইয়া ও তার ছেলেসহ ফসলের জমিতে কাজ করার সময় মাকসুদুর রহমানসহ তার সঙ্গীরা এসে কিছু না বলেই মারধর শুরু করে। তাদের সাথে আসা বাকীরাও নির্মম ভাবে হামলা চালায়।
এদিকে, ভুক্তভোগী আলাউদ্দিন পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাগর হাওলাদারের কাছে সুষ্ঠ সমাধান চাইলে তিনি বলেন আইনানুযায়ী ব্যাবস্থা নেওয়ার জন্য। তাই আলাউদ্দিন তার ছেলে মিরাজ ও স্ত্রী কহিনুরসহ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত ডায়েরী করেন।
এছাড়াও জানায়ায়, গত দু-মাস আগে এই জমির পারিবারিক ভাবে মীমাংসার জন্য বৈঠক হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মোঃ সেলিম ভুইয়া , মোঃ হাবু সিকদার, কাসেম মিঝিসহ অনেকে। তখন আলাউদ্দিন কে জমিতে চাষের অনুমিত দেয়। কিন্তু সাময়িক ভাবে সমাধান দিলেও এতে সন্তুষ্ট ছিলেন না মাকসুদুর রহমান। তারই জের ধরে গতকাল জমি চাষ করতে গেলে আলাউদ্দিনসহ তার পরিবারের উপর হামলা চালায়।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...