বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২২ বিকাল ০৫:৪১
৫১০
সুন্দর হাসির জন্য ঝকঝকে সাদা দাঁতের বিকল্প নেই। হলদে দাঁত নিয়ে হাসি তো পরের কথা, মানুষজনের সামনে কথা বলাটাও অস্বস্তিকর। দাঁত ঝকঝকে ও সাদা করতে অনেকেই নানা ধরনের উপায় অবলম্বন করে থাকেন।
তবে এবার কিছু ঘরোয়া অভিনব উপায় অবলম্বন করে দেখতে পারেন। প্রাকৃতিক এসব উপায়ে সহজেই দাঁত ঝকঝকে সাদা করা যাবে।
* নারকেল তেল: হলদে দাঁত সাদা করার প্রাচীন ভারতীয় একটি পদ্ধতি হলো, নারকেল তেল দিয়ে কুলকুচা করা। এ পদ্ধতি হলদে দাঁত সাদা করার পাশাপাশি মাড়ির রোগ হ্রাস করতেও সাহায্য করে।
* বেকিং সোডা ও লেবুর রস: এক চামচ লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে কিছুদিন দাঁত ব্রাশ করতে পারেন। এতে দাঁতের নোংরা প্রলেপ বা দাগ দূর হবে।
* কমলার খোসা: কমলার খোসার ভেতরটা দিয়ে দাঁত ঘষা হচ্ছে, দাঁত সাদা করার একটি নিরাপদ ও প্রাকৃতিক উপায়।
* তুলসী পাতা ও সরিষার তেল: শুকনো তুলসী পাতা গুঁড়া করে তা পাউডারে পরিণত করুন। এই পাউডার সরিষার তেলে মিশিয়ে পেস্ট বানান এবং টুথব্রাশে লাগিয়ে দাঁত ব্রাশ করুন। আপনি চাইলে সতেজ তুলসী পাতাও ব্যবহার করতে পারেন।তুলসী পাতা বেটে তাতে সরিষার তেল মেশান। এরপর টুথব্রাশের মাধ্যমে তা সরাসরি দাঁতে প্রয়োগ করুন।
* আপেল সিডার ভিনেগার: দাঁতের দাগ দূর করতে এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন।
* হলুদের গুঁড়া: হলুদের গুঁড়া দাঁতের দাগ দূর করে এবং তাৎক্ষণিক দাঁতকে সাদা করে তুলে। এক টেবিল চামচ হলুদের গুঁড়া আঙুল দিয়ে দাঁতে ঘষুন, পরিষ্কার টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করুন এবং মুখ ধুয়ে ফেলুন।
তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত