বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২২ রাত ১০:২০
৪৫৫
১৯৭০ সালের ভয়াল ১২ই নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, তৎকালীন ভোলা মহকুমার ৭টি থানায় প্রবল বেগে আছড়ে পড়েছিল। পশ্চাৎপদ জনপদ এবং উন্নত প্রযুক্তির ব্যবহার না থাকায় মানুষ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সম্পর্কে পূর্ব থেকে কোন সতর্কবার্তা পায়নি। যার জন্য বেড়িবাধ হীন এই ভোলা ও অদূরবর্তী দ্বীপসমূহের জনগণ নিরাপদ আশ্রয়ে যেতে পারেনি। প্রায় ১৮০ কিলোমিটার বেগে প্রবাহিত ঘূর্ণিঝড় হেরিকেন ও ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস মূহুর্তে ভোলার নিন্মাঞ্চল কে গ্রাস করে। কোন কিছু বুঝে ওঠার পূর্বেই রাতের আঁধারে লক্ষ লক্ষ অসহায় মানুষের সলিল সমাধি হয়। লক্ষ লক্ষ নর-নারী, বৃদ্ধ ও শিশু এবং গবাদি পশু পানির তোড়ে সাগরে ভেসে যায়। বসতবাড়ী ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। মেঘনা পাড়ের অনেক জনপদ বিরান ভূমিতে পরিণত হয়। নদী ও খালে নর-নারীসহ জীব-যন্তুর মৃতদেহ ভাসতে দেখা যায়।
পরদিন সকাল ১১টায় প্রাক্তন মন্ত্রী ও ভোলার গণমানুষের নেতা, জনাব মোশারেফ হোসেন শাজাহান রতনপুরের দিকে যান এবং রাস্তার দুই পাশে অসংখ্য মৃতদেহ দেখতে পেয়ে তার মন বিষন্ন হয়ে যায়। তিনি রতনপুর বাজারের উঁচু দিঘির পাড়ে অসংখ্য মৃহদেহ দাফনের ব্যবস্থা করেন। প্রায় ৬দিন পর্যন্ত ভোলা বহির্বিশ্বের সাথে বিচ্ছিন্ন ছিল। তারপর স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কল্যাণে এই ধ্বংসযজ্ঞের কথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকার্য শুরু হয়।
অনেকের মতে এই ভয়াল রাত্রে সমগ্র ভোলায় ৫ লক্ষের অধিক আদম সন্তান মৃত্যু বরণ করেন। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সঠিক সময়ে সংবাদ না পাওয়ার কারণেই এত বিপুল সংখ্যক নর-নারী ও জীব-যন্তুর মৃত্যু ঘটেছিল। সত্তরের গোর্কিতে প্রাণ হারানো ঐ সকল অসহায় মানুষের আত্মার মাগফিরাত কামনা সহ তাদের স্মৃতির প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।
প্রেস বিজ্ঞপ্তি
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত