অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২২ রাত ০৮:৪৮

remove_red_eye

৫০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার পরানগঞ্জে দাবীকৃত চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মুজাহিদুল ইসলাম রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে। সিটিস্কীন করার পর তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়ায় শনিবার (১২ নভেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে রেফার করা হয়।
সন্ত্রাসী হামলায় আহত রুবেলের পরিবার জানায়, রাহাত, ফরহাদ বাহিনী রুবেলকে রড, কাঠ দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। হামলাকারীরা সন্ত্রাসীরা রুবেলের মাথায় রড দিয়ে প্রচন্ড আঘাত করে। রুবেলকে হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার সিটিস্কীন দেন। সিটিস্কীন করানো হলে রুবেলের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার রুবেলকে ঢাকায় রেফার করেন। উন্নত চিকিৎসার জন্য শনিবার রুবেলকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে রুবেলের মাথার অবস্থা খুবই আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছেন।
উল্লেখ্য, ভোলার পরানগঞ্জ বাজারের ইলিশা অংশে মুজাহিদুল ইসলাম রুবেল ওয়াশি সূত্রে পাওয়া জমিতে দোকান ঘর নির্মান করে ভোগদখলে ছিলেন। সম্প্রতি রাস্তার পাশে সরকারি ড্রেন নির্মানের কারণে রুবেল তার দোকানঘর ভেঙ্গে অন্যত্র সরিয়ে রাখে। ড্রেনের কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার (১০ নভেম্বর) রুবেল শ্রমিক নিয়ে উক্ত স্থানে দোকানঘর নির্মান করতে গেলে মিজানুর রহমানের নির্দেশে সন্ত্রাসী আরাফাত রহমান রাহাত, মোঃ ফরহাদ, ওয়াইবুর রহমান রুবেলের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না দিলে রুবেলকে সেখানে দোকানঘর উত্তোলন করতে দিবে না বলে প্রাণনাশসহ বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয় সন্ত্রাসী রাহাত ও ফরহাদ । রুবেল সন্ত্রাসী রাহাত বাহিনীর দাবীকৃত ১ লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকার করে। মোঃ মিজানুর রহমানের নির্দেশে এসময় আরাফাত রহমান রাহাত, মোঃ ফরহাদ, ওয়াইবুর রহমান আরাত, মাহাবুবুর রহমান এনায়েত ধাড়ালো অস্ত্র, রড, লাঠিসোটা দিয়ে মুজাহিদুল ইসলাম রুবেলকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...