বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২২ দুপুর ০১:৩৩
৪৬৭
বলিউড ও ভারতীয় বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ১৯৭৬ সালে ‘মৃগয়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এ সিনেমা তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। বাংলা ভাষার এ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। একই বছরে বলিউডে পা রাখেন মিঠুন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধারাবাহিকভাবে উপহার দিতে থাকেন হিট সিনেমা। ভক্তদের কাছ ‘মহাগুরু’ হিসেবে পরিচিতি লাভ করেন।
শোবিজ অঙ্গন থেকে মিঠুন নাম লেখান রাজনীতিতে। এ মাধ্যমে নিজের জায়গা গড়ে নেন। মিঠুনের জীবনের জার্নি আপাতত দৃষ্টিতে মসৃণ মনে হলেও; আদতে তা ছিল না। অনেক সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এই নায়ক। গানের রিয়েলিটি শো সারেগামাপা লিটল চ্যাম্পসের মঞ্চে সেই কঠিন সময়ে গল্প শুনিয়েছেন তিনি।
ক্যারিয়ারের শুরুতে অনেক সংগ্রাম করেছেন মিঠুন। সেই গল্প উল্লেখ করে তিনি বলেন, ‘আমার সঙ্গে যা ঘটেছে আমি চাই আর কারো সঙ্গে যেন এমনটা না ঘটে। সবার জীবনেই স্ট্রাগল রয়েছে। কিন্তু প্রতি মুহূর্তে আমাকে গায়ের রঙের জন্য বছরের পর বছর অপমানিত হতে হয়েছে। এমনও দিন কেটেছে না খেয়ে শুয়ে পড়েছি। নিজের কথা ভেবে নিজেই কাঁদতাম। ভাবতাম ওবেলা কী খাব, কোথায় ঘুমাব? বহুদিন ফুটপাতে ঘুমিয়েছি!’
মিঠুন চান না তার বায়োপিক নির্মিত হোক। কারণ ব্যাখ্যা করে এই অভিনেতা বলেন, ‘আমি চাই না আমার বায়োপিক কখনো তৈরি হোক! আমার গল্প কখনো কাউকে অনুপ্রাণিত করবে না। বরং আরো ভেঙে ফেলবে (মানসিকভাবে)। কাউকে তার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে বাধা দেবে। আমি যদি পারি সেও পারবে। ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করতে অনেক কষ্ট করেছি। হিট সিনেমা দিয়েছি তাই লোকে কিংবদন্তি বলে না, বরং জীবনের যে সমস্ত যন্ত্রণা এবং সংগ্রামকে অতিক্রম করেছি সেই কারণে লোকে কিংবদন্তি বলে।’
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক