অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দেশ বেকারের কারখানায় প‌রিণত হ‌য়ে‌ছে: রিজভী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২২ দুপুর ০১:৩৭

remove_red_eye

৪৩৩

আমরা যুবকদের কর্মসংস্থান করেছি, তারা হত্যা করেছে’- যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জের ধ‌রে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ এখন বেকারের কারখানায় প‌রিণত হ‌য়ে‌ছে। বর্তমা‌নে দক্ষিণ এশিয়ার মধ্যে বেকারের সংখ্যা বেশি বাংলাদেশে।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। 

এ সময় রিজভী বলেন, শিক্ষিত বেকাররা চাকরি না পেয়ে অনেকে আত্মহত্যা করছে। অন্য দল ও ম‌তের যুবক-তরুণদের ধরে নিয়ে গিয়ে গুম ও হত্যার যে দৃষ্টান্ত বর্তমান সরকার ‌দেখা‌চ্ছেন, সেটা বিশ্বের সর্বকা‌লের সব স্বৈরাচারের রেকর্ড ‌ভে‌ঙে‌ছে।

প্রধানমন্ত্রী‌কে উদ্দেশ ক‌রে রিজভী ব‌লেন- বুয়েটের মেধাবী ছাত্র আবরার, শ্রমিক বিশ্বজিৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু বক্করসহ অসংখ্য শিক্ষার্থীকে হত্যা করা হ‌য়ে‌ছে। ছাত্রনেতা নুরুজ্জামান জনি, বাপ্পী, আরিফ, মতিউর রহমান, ভোলার ছাত্রনেতা নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, মুন্সিগঞ্জের যুবদল নেতা শাওন, নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওন প্রধান, ছাত্রনেতা অনিক, বেনাপোলের আব্দুল আলীম, স্বেচ্ছাসেবক দলনেতা নুরে আলম ভুঁইয়া তানুসহ সারাদেশের ‌বি‌ভিন্ন জেলায় বিএনপির অসংখ্য তরুণ নেতাদের আপনাদের পুলিশ, র‌্যাব, যুবলীগ-ছাত্রলীগ হত্যা করেছে। এ সম্পর্কে আপনি আপনার বক্তব্যে কিছুই কিন্তু বলেননি?

বিএনপির এই নেতা বলেন, সাবেক এমপি এম ইলিয়াস আলী ও সাইফুল ইসলাম হীরু, চৌধুরী আলম, সুমন, মুন্না, জাকির, হুমায়ুন পারভেজসহ অসংখ্য যুবক-ছাত্রকে গুম করার কী জবাব দেবেন আপ‌নি ও আপনার দল?

প্রতি মুহূর্তে সরকারের হীন মানসিকতার প্রকাশ ঘটছে মন্তব্য করে রিজভী বলেন, বিএনপির গণসমাবেশগুলোতে জনগণের বিপুল সমাগম দেখে বর্তমান সরকা‌রের নিয়ন্ত্রণাধীন প্রশাসন নীলনকশা অনুযায়ী কাজ করছে। 

এরইমধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মিজানুর রহমান বাচ্চুসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে ব‌লেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

আরও...