লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২২ রাত ১১:৫০
৪৭৯
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে এক বিকাশের দোকানদার ভুল করে ১ লক্ষ ২৩ হাজার টাকা বিকাশ করেছেন। এনিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। এ ঘটনায় লালমোহন থানায় সাধারণ ডায়েরী করেছেন তিনি।
জানা যায়, উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা বাজারে দীর্ঘদিন যাবত ফার্মেসী ব্যবসা করছেন মো. মনির। ফার্মেসী ব্যবসার পাশাপশি সে বিকাশের টাকাও লেনদেন করেন। গত ১১ নভেম্বর রাত প্রায় ১২টার দিকে ৪টি নাম্বারে ১ লক্ষ ২৩ হাজার টাকা বিকাশ করেন তিনি। যার মধ্যে ০১৮৩৮২৩৫৩৩২ নাম্বারে ২৩ হাজার, ০১৮৩৩৯৩৭৭৯২ নাম্বারে ২৫ হাজার, ০১৮৫২৮৭০৬২ নাম্বারে ২৫ হাজার এবং ০১৮৫৭০৯৫৭২৭ নাম্বারে ৫০ হাজার টাকা পাঠান ব্যবসায়ী মনির। এরপর তিনি জানতে পারেন যে নাম্বারগুলোতে টাকা পাঠানো হয়েছে সেগুলো ভুল নাম্বার ছিল।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. মনির বলেন, যার কাছে টাকা পাঠানোর কথা ছিল সেখানে টাকা না পাঠিয়ে ভুল করে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে দেন তিনি। পরে যখন বুঝতে পারেন টাকা পাঠানোর নম্বরগুলো ভুল হয়েছে, তখন সেই নাম্বারগুলোতে কল করলে সবগুলো নাম্বার বন্ধ পান তিনি ।
এব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় জিডি করার পর থেকে ওই টাকা উদ্ধারের জন্য বিভিন্নভাবে কাজ চলছে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক