অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা জেলা বিএনপির ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২২ রাত ১০:৩৭

remove_red_eye

১০৮৩

অচিন্ত্য মজুমদার : মেয়াদোত্তীর্ণ হওয়ার ৩ বছর পর ভোলা জেলা বিএনপির তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক জেলা  বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরকে আহবায়ক করে কমিটিতে ১নং যুগ্ম আহবায়ক হিসেবে রাখা হয়েছে সাবেক পৌর মেয়র শফিউর রহমান কিরণকে। এছাড়া সদস্য সচিব করা হয়েছে সাবেক উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান রাইসুল আলমকে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করে নবগঠিত জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর গনমাধ্যমকে বলেন, দলের পরবর্তী নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। অন্যদিকে নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ বলেন, ২১ বছর বিএনপির রাজনীতি করে এই প্রথম কোন স্বীকৃতি পেলাম। তারেক রহমানের নেতৃত্বে নিজের সবটুকু সাংগঠনিক দক্ষতা দিয়ে দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি লোভ-লালসা এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে দলের জন্য কাজ করে যাব। শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বাস্তবায়ন করার কথাও জানান তিনি। অপরদিকে কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কের সাথে আলোচনা সাপেক্ষে ভোলা জেলা বিএনপির কমিটির পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন করা হবে বলে জানান নতুন আহবায়ক কমিটির সদস্য সচিব রাইসুল আলম।
এর আগে ২০১৭ সালের ১৮ ফেব্রæয়ারি সর্বশেষ সম্মেলনের মাধ্যমে দুই বছর মেয়াদি বিএনপির জেলা কমিটি ঘোষণা করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...