অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জেলেদের জালে মিলছে না কাঙ্খিত ইলিশ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২২ রাত ০৮:৪৮

remove_red_eye

৩৯৬

মো. রুহুল আমিন : ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দেখা দিয়েছে ইলিশ সংকট। টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে গিয়েও কাঙ্খিত ইলিশ না পেয়ে চরম হতাশা নিয়ে ঘাটে ফিরছেন এ উপজেলার জেলেরা।
উপজেলার কয়েকটি মৎস্য ঘাটের জেলেদের সঙ্গে কথা বলে জানা জায়, গত ১৪-১৫ দিন ধরে নদী ও সাগরে তেমন ইলিশ নেই। সারাদিন জাল বেয়েও কাঙ্খিত ইলিশ মিলছে না। ইলিশের প্রধান প্রজনন সময়ে ২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে গত ২৮ অক্টোবর থেকে নদী ও সাগরে ইলিশ ধরা শুরু হয়। সেসময় কয়েক দিন জেলেদের জালে ইলিশ ধরা পড়ে।
মৎস্যবিভাগ সূত্রে জানা যায়, নদীতে পলি জমায় দিন দিন নদী ভরাট হয়ে যাচ্ছে। কোথায় আবার ডুবোচর জেঁগে উঠেছে, তাই  সাগর থেকে নদীতে আসতে পারছে না ইলিশ। বাধা পেয়ে এসব মাছ দিক পরিবর্তন করছে।
লালমোহনের বাত্তিরখাল মাছ ঘাটের জেলে মনির মাঝি, কাঞ্চন মাঝি ও মফিজ মাঝি জানান, অবরোধের পর আমরা ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়েছি। তবে এখন আর নদীতে সেই পরিমাণ ইলিশ পাচ্ছি না। নদীতে গিয়ে তেলের খরচও না উঠায় আমাদের সঙ্গের অনেক জেলেই মাছ ধরতে যাচ্ছে না।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কদ্দুস বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে জেলেদের জালে ইলিশ কিছুটা কম পাওয়া যাচ্ছে। তবে এ সমস্যা বেশি দিন থাকবে না। দ্রæত সময়ের মধ্যে জেলেরা আবার তাদের কাঙ্খিত ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...