অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

 লালমোহনে চায়ের কাপে ময়ফুলের বাঁচার সংগ্রাম

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২২ রাত ০৯:২২

remove_red_eye

৩৯০

মো. রুহুল আমিন, লালমোহন  থেকে: মোসা. ময়ফুল বেগম। বয়স ৪৫। লালমোহন পৌর শহরের উত্তর বাজার এলাকার সাগু গাছের নিচে একটি টং দোকান করেন তিনি। যেখানে বিক্রি করেন চা, সিগারেট, পান, কলা ও রুটি। যা দিয়ে কোনো রকমে চলে ময়ফুল বেগমের সংসার। বিগত প্রায় এক বছর ধরে ওই স্থানে প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দোকান করছেন তিনি। ময়ফুল বেগম প্রতিদিন গড়ে তার দোকানে বিক্রি করতে পারেন এক হাজার টাকার মত। সেখান থেকে আয় হয় দুই থেকে আড়াই শত টাকা। ময়ফুল বেগম ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাদের বাড়ির বাসিন্দা।
তিনি বলেন, স্বামী অনেক আগ থেকেই অসুস্থ্য। তার পায়ের ও মাজার হাড়ে ক্ষয় ধরেছে। ভিক্ষা করলে মানুষ খারাপ চোখে দেখে। তাই বাধ্য হয়েই নিজে খুঁজে নিয়েছি এই কর্ম। তবে এই দোকান থেকে যা আয় হয় তা দিয়ে খুব টানাপোড়নে চলে সংসার। তিন বেলা ভাত খেতেই যেখানে কষ্ট করতে হয়, সেখানে আবার স্বামীর প্রতি সপ্তাহে দরকার হয় প্রায় এক হাজার টাকার ওষুধের। শুধু স্বামীরই নয়, আমিও প্রায় দেড় মাস আগে স্ট্রোক করেছি। ডাক্তার দেখানোর পর তিন মাসের জন্য যে ঔষুধ দিয়েছে, তাও টাকার অভাবে কিনতে পারছি না। তাই নিজের ওষুধ না কিনে স্বামীর ওষুধই অনেক কষ্ট করে কিনছি, তাকে কিছুটা হলেও সুস্থ্য রাখার জন্য।
ময়ফুল বেগম আরো বলেন, এত কষ্টের পরেও সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকে। স্বামী প্রতিবন্ধি ভাতা পায়। তবে সেখান থেকে যা অর্থ দেয় তা দিয়েও কোনোভাবেই সংসারে স্বচ্ছলতা ফেরাতে পারছি না। তাই আমার দাবী সরকারি যে চাল দেয়া হয়, সেখানে যেন আমার একটি নাম দেয়া হয়। এতে করে অন্তত মাস শেষে চালের চিন্তাটা কমবে। আর বিত্তবানদের কাছে দাবী; আমার আর স্বামীর চিকিৎসায় তারা যেন মানবিক দিক থেকে এগিয়ে আসেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...