অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


নামের পদবি ‘কুত্তা’ হওয়ায় ঘেউ ঘেউ করে প্রতিবাদ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২২ দুপুর ১২:২৭

remove_red_eye

৫২১

ভারতের পশ্চিমবঙ্গে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার সরকারি প্রকল্প ‘দুয়ারে সরকার’-এর এক কর্মকর্তার গাড়ি আটকে জানলার কাঁচ ধরে এক ব্যক্তি একটানা ঘেউ ঘেউ করে চলেছেন। ওই ব্যক্তির এরকম আচরণ দেখে হকচকিয়ে যান সবাই। তবে পরে বোঝা যায় প্রকৃত ঘটনা। আসলে ওই ব্যক্তির নাম শ্রীকান্তি কুমার দত্ত। রেশন কার্ডে তার নাম আর পদবির বানান ভুল থাকায় তা সংশোধনের জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু রেশন কার্ড সংশোধন হলেও তাঁর পদবিতে দত্তর পরিবর্তে লেখা রয়েছে ‘কুত্তা’। তাই প্রতিবাদ জানাতে এরকম আচরণ করেন ওই ব্যক্তি।

বাঁকুড়ার কেশিয়াকোল গ্রামের বাসিন্দা শ্রীকান্তি দত্ত। নতুন রেশন কার্ড হাতে পেয়ে তিনি দেখেন তাতে লেখা রয়েছে শ্রীকান্তি মণ্ডল। ভুল পদবি সংশোধনের জন্য তিনি আবেদন করেন। কিন্তু তারপরেও তার নাম আসে শ্রীকান্ত দত্ত। এরপর আবারও তিনি নাম সংশোধনের জন্য আবেদন জানান। ১১ নভেম্বর রেশন কার্ড ডাউনলোড করে দেখতে পান তার নাম ঠিক রয়েছে। তবে পদবিতে দত্তর পরিবর্তে লেখা রয়েছে ‘কুত্তা’।

 

এরপরেই চূড়ান্ত বিরক্ত হন শ্রীকান্তি। পদবি সংশোধনের জন্য গত ১৬ নভেম্বর আবার তিনি ‘দুয়ারে সরকার’ শিবিরে যান। সেখানে গিয়ে দেখতে পান গাড়িতে বসে রয়েছেন জয়েন্ট বিডিও। আর তখনই অভিনব প্রতিবাদ করার কথা মাথায় আসে শ্রীকান্তির। জয়েন্ট বিডিওর গাড়ি আটকে জানলার কাঁচ ধরে একটানা ঘেউ ঘেউ করে চলেন তিনি।

এই প্রতিবাদের ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর শ্রীকান্তিকে সঙ্গে নিয়ে জয়েন্ট বিডিও বিমান কর ‘দুয়ারে সরকার’ শিবিরে যান। সেখান তিনি কর্মীদের অবিলম্বে ভুল সংশোধনের নির্দেশ দেন। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভুল সংশোধন করা হয়েছে। সংশোধিত রেশন কার্ড ডাউনলোডও করেছেন শ্রীকান্তি। তবে নাম ও পদবির ভুল সংশোধনের জন্য তাকে যেভাবে হয়রানির শিকার হতে হয়েছে তার কড়া সমালোচনা করেছেন শ্রীকান্তি। 

তার কথায়, ‘কোনও মানুষের পক্ষে সব কাজ ফেলে বারবার ‘দুয়ারে সরকার’ শিবিরে যাওয়া সম্ভব নয়।’

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...