অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বায়ুমন্ডলে অক্সিজেন বৃদ্ধিকরণ ও কার্বণ হ্রাসকরনের উদ্দ্যোগ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০১৯ রাত ১২:২৫

remove_red_eye

৮০১

বাংলার কন্ঠ প্রতিবেদক \ দ্বীপ জেলা ভোলায় গাছ সংরক্ষনের মাধ্যমে বায়ুমন্ডলে অক্সিজেন বৃদ্ধিকরণ ও কার্বণ হ্রাসকরনের উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের তত্বাবধানে রুপালী হেলথ্ কেয়ার ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান ভোলা জেলায় গাছ সংরক্ষনের মাধ্যমে বায়ুমন্ডলে অক্সিজেন বৃদ্ধিকরণ ও কার্বণ হ্রাসকরনের প্রকল্পটি ব্স্তবায়ন কাজ শুরু করেছে।

রবিবার দুপুরে ভোলার বাংলাবাজারে প্রকল্পের জেলা কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। রুপালী হেলথ্ কেয়ার ফাউন্ডেশনের  জেলা ব্যবস্থাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, প্রকল্প পরিচালক এ্যাডভোকেট মো: জাহিদুর রহমান খান। এ সময় প্রতিষ্ঠানের প্রকল্প পর্যবেক্ষক ড. মাহাবুব রহমান, খুলনা বিভাগীয় ব্যবস্থাপক মো: আমজাদ হোসেন, বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক মো: নিয়াজ হাসানসহ বিভিন্ন কর্মকর্তাসহ ভোলা জেলার প্রায় সাড়ে ৩ শত নারী পুরুষ কর্মী উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক এ্যাডভোকেট মো: জাহিদুর রহমান খান জানান, এই প্রকল্পের মাধ্যমে জেলায় সরকারি গাছ ছাড়া সকল গাছ সংরক্ষণে উদ্যোগ নেয়া হয়েছে। ভোলা জেলার ৬৮টি ইউনিয়নে তাদের কার্যক্রম চলবে। প্রত্যেক ইউনিয়নে ৩ জন করে মাঠ কর্মী কাজ করবে। ৪০ বছরের এই প্রকল্পে প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় হবে। ১ বছর থেকে  ১০ বছর মেয়াদী গাছ গননার আওয়াতায় এনে গাছ মালিককে গাছ না কাটার জন্য উদ্ধুদ্ধ করে তাদেরকে প্রকল্পের নিয়ম অনুসারে ভাতা দেয়া হবে বলে জানানো হয়। প্রথমে মাঠ পর্যায়ের কর্মীরা জেলায় বৃক্ষের সংখ্যা, জাত ও বয়স নির্ধারণ করবে। পরে গাছের মালিককে গাছের উপকারিতা তুলে ধরে গাছ সংরক্ষনে উৎসাহিত করা হবে। তিনি বলেন, যদি গাছ মালিকের বিশেষ প্রয়োজনে গাছ কাটতে হয়, সেক্ষেত্রে মালিককে গাছের মূল্য পরিশোধ করবে প্রকল্প। তবুও গাছ রক্ষা করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...