অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বিষটোপ দিয়ে অতিথি পাখি নিধন : ৩০টি জবাইকৃত পাখি জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২২ রাত ১০:১৯

remove_red_eye

৪২৯

অচিন্ত্য মজুমদার : ভোলার দৌলতখানে বিষটোপ দিয়ে ৩০টি পরিযায়ী (অতিথি ) পাখিকে হত্যার পর তা জবাই করে পাচার কালে জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা। সোমবার দুপুরের দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের রাধাবল্লভ গ্রামের জাহাঙ্গীর মিঞার মাছঘাটে উপজেলা মৎস্য কর্মকর্তা ওই ৩০টি জবাই করা পরিযায়ী পাখি জব্দ করেন। পরে জব্দকৃত পাখিগুলো বন বিভাগের সংরক্ষিত বনে মাটি চাপা দেয়া হয়।
দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুল হাসনাইন জানান, সোমবার দুপুরের দিকে তারা গোপন সূত্রে জানতে পারেন মেঘনা নদীর মধ্যে জেগে ওঠা চরগুলোতে বিষ দিয়ে অসাধু জেলেরা চিংড়ি মাছ ধরছেন। এসময় মৎস্য বিভাগ অভিযান চালানোর উদ্দেশ্যে একটি ট্রলার নিয়ে উপজেলার রাধাবল্লব জাহাঙ্গীর মিয়ার মাছঘাট এলাকায় গেলে দেখতে পান একটি ট্রলারে করে কয়েকজন শিকারি কয়েকটি বস্তা ভর্তি জবাই করা অতিথি হাঁস পাখি ট্রলার থেকে নামাচ্ছেন। শিকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে ট্রলার নিয়ে দ্রæত পালিয়ে যায়। পরে তাঁরা ৩০টি জবাইকরা হাঁস জব্দ করতে সক্ষম হন। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাণিস¤পদ কর্মকর্তা ও বন কর্মকর্তার নির্দেশে পাখিগুলো মাটিতে চাপা দেওয়া হয়।
ভোলা বন্যপ্রাণি ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগীতায় আমরা এই অতিথি পাখি উদ্ধার করে মাটিচাপা দেই। এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...