দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২২ রাত ০৯:৫৪
৪৪০
দৌলতখান সংবাদদাতা: ভোলার দৌলতখানের ব্যবসায়ী কমল চন্দ্র ঘোষের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে নয় টার দিকে দৌলতখান পৌরসভার ৬ নং ওয়ার্ডের হিন্দু কলোনিতে ভয়াবহ আগুন লাগার এঘটনা ঘটে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কলোনিসহ এলাকার লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রæত আগুন নিয়ন্ত্রনে আনে। এতে আগুনে পুড়ে যাওয়া ঘর সংলগ্ন কলোনির আশপাশ এলাকার অন্যান্ন বসত ঘর আগুন থেকে রক্ষা পায়। আগুনে দৌলতখান সরকারি হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নির্ঝর ও তার ছোট বোন শহিদ আবদুল হামিদের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী চৈতীর স্কুলের বই, খাতা আসবাবপত্রও আগুনে পুড়ে গেছে। আগুনে বসত ঘর, কাপড়চোপড়, নগদ টাকা, ঘরে থাকা স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা ও কমল ঘোষ জানায়, বাজার থেকে এলপি গ্যাসের বোতল আনার পর চুলার সাথে সংযোগ দেয়ার সময় ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। ওই সময় রান্না ঘরে লাকরির চুলায় আগুন জ্বালিয়ে রান্নাবান্নার কাজ চলছিল। সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মাকসুদুর রহমান বাহার, কাউন্সিলর ফয়েজ উল্লাহ, হিন্দু, বৌদ্ধ- খৃষ্টান পরিষদের নেতা অশিত রজ্ঞন দাস আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ঘর পরির্দশন করেছেন।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক