বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২২ রাত ০৯:২৭
৪৩৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় স্কুল ভিত্তিক শিক্ষার্থীদের নিউট্রিশন বিষয়ক শিক্ষকদের একদিনের কর্মশালা শিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় শেখ রাসেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । বরিশাল বিভাগ ইউনিসেফের আয়োজিত এক দিনের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ভোলা সিভিল সার্জন ডা শফিকুল ইসলাম , জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ দাস ও ইউনিসেফ বরিশাল অফিসার রমা সাহা ও নিউট্রেশন কনসালটেন্ট মিসেস নাজনীন এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন শাহীন, মনপুরা উপজেলা শিক্ষা অফিসার মোঃ টিপু সুলতান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুন নাহার, জেলা শিক্ষা অফিসের ট্রেনিং অফিসার মোঃ মাইন উদ্দিন ও সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ। সমগ্র বিষয় উপস্থাপন করেন জেলা শিক্ষা অফিসের রিসোর্স অফিসার নূরে আলম সিদ্দিকী।প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বিশেষ করে মেয়েদেরকে অর্থাৎ তাদেরকে সুন্দর ভাবে বেড়ে উঠা সহ বয়ঃসন্ধির সময় আতষ্ক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে । তিনি বলেন বর্তমান সরকার মেয়েদের শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান সহ পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করছেন সরকার। প্রধান অতিথি বরিশাল বিভাগ ইউনিসেফের কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান । এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এবং ভবিষ্যতেও শিক্ষক দের কর্মশালা অব্যাহত রাখতে অনুরোধ করেন। বিশেষ অতিথি ভোলা সিভিল সার্জন ডা: শফিকুল ইসলাম বলেন বয়ঃসন্ধির সময় আতষ্ক হয়ে পড়ে মেয়েরা, আতঙ্কিত না হয়ে মেয়েরা মায়ের সাথে শেয়ার করার জন্য আহ্বান জানান । তিনি বলেন, স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সাধারণ জ্ঞান সম্পর্কে গুরুত্ব দিতে হবে। তিনি বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্ব দিয়ে বলেন, মেয়েদের বাল্য বিবাহ না দেয়ার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য এই কর্মশালায় চরফ্যাশন উপজেলা ও মনপুরা উপজেলার অর্ধ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত