চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২২ রাত ০৯:৩৭
৪৪৩
চরফ্যাসন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে স্থানীয় ফিড ডিলার, ফিড বিক্রেতা, ঘাষের ডিলার, ঘাষ বিক্রেতা ও খামারীদের নিয়ে মাঠ দিবস উৎযাপন করা হয়।
গত বুধবার (২৩ আগস্ট) দিনব্যাপী চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের হাসানগঞ্জ ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ), আরএমটিপি প্রকল্পের “নিরাপদ মংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” উপ-প্রকল্পের “প্রানী খাদ্যের বাজার উন্নয়ন” কর্মকান্ডের আওতায় চরফ্যাশনের স্থানীয় ফিড ডিলার, ফিড বিক্রেতা, ঘাষের ডিলার, ঘাষ বিক্রেতা ও খামারীদের সমন্বয়ে মাঠ দিবস উৎযাপিত হয়। উক্ত মাঠ দিবসে খামারীদের মাঝে উন্নত খামার ব্যবস্থা ও প্রযুক্তিগত সম্প্রসারন, রেডিফিড, কাফ স্টার্টার, সাইলেজ, ইউএমএস ও উন্নত জাতের ঘাষ উৎপাদন ও কার্যকারিতা সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও খামারীদের এর উপকারিতা সম্পর্কে ধারনা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় খামারী মোঃ খায়রুল গরুকে সাইলেজ খাওনোর ফলে তার উপকার প্রাপ্তির অভিজ্ঞতা সকলের মাঝে উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এফডিএ-এর সিনিয়র প্রোগ্রাম সমন্বকারী ও আরএমটিপি প্রকল্পের ফোকাল জনাব শংকর চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুবকরপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ সিরাজ জমাদ্দার এছাড়াও ডিএলএস, এফডিএ ও নারিশ ফিড কোম্পানীর বিভিন্ন উদ্ধতম কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে খামারীদের মাঝে হাডুডু প্রতিযোগীতা ও বিজয়ীদের পুরস্কার বিতরনের মাধ্যমে অুনষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত