অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


চরফ্যাশনের দুই ইউপির নির্বাচন কাল: ১৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২২ রাত ০৯:১৮

remove_red_eye

৪২০



চরফ্যাশন প্রতিনিধি :  প্রায় একযুগ পর আগামীকাল ২৮ অক্টোবর সোমবার ভোলার চরফ্যাশনের আছলামপুর ও ওমরপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে উৎসবের পাশাপাশি রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। দুই ইউপির ১৮ টি কেন্দ্রই  ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন নির্বাচন কমিশন। দুই ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৮ জন। তারা হলেন, আসলাম পুর ইউপিতে নুরে আলম মাস্টার আওয়ামী লীগ (নৌকা), আবুল কাশেম মেলেটারী আওয়ামী লীগের বিদ্রোহী- স্বতন্ত্র (আনারস) , সাইফুল ইসলাম ইসলামী আন্দোলনের (হাতপাখা) । ওমর পুর ইউপিতে আওয়ামী লীগ (নৌকা) রিয়াজুল ইসলাম রিজন, আওয়ামী লীগের বিদ্রোহী- স্বতন্ত্র (আনারস) একেএম সিরাজুল ইসলাম, স্বতন্ত্র (মোটরসাইকেল) জাফর উল্লাহ খান, স্বতন্ত্র ( ) পারভেজ, ইসলামী আন্দোলনের (হাতপাখা) গোলাম মোরশেদ প্রতিদ্ব›িদ্বতা করছেন। চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্ব›িদ্বতা করলেও  মুল লড়াই হবে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে। দুই ইউপিতে বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। অপরদিকে দিকে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টির প্রার্থী না থাকায় তাদের সমর্থন রয়েছে বিদ্রোহী প্রার্থীর দিকে। ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। ভোটাররা জানান- দলীয় প্রতীকে নির্বাচন হলেও স্থানীয়ভাবে নানা বিষয় বিবেচনা করে ভোটাররা ভোট দিবেন, এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের জয়ের সম্ভাবনা বেশি। শনিবার মধ্যরাতে দুই ইউনিয়নে প্রচারণা শেষ হয়েছে। সোমবার ভোট গ্রহণ হবে। প্রত্যেক প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী। আছলামপুর ইউপির (আওয়ামী লীগের বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মেলেটারী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে অভিযোগ করেন- আওয়ামীলীগ প্রার্থী ভোটে হেরে যাওয়া আশঙ্কায় বেনামি মোবাইল ফোন ব্যবহার করে ভোটার ও কর্মীদের খুন করার হুমকি দিচ্ছেন এবং কর্মীদের বাড়িতে গিয়ে খাবারে নেশা দ্রব্য মিশিয়ে অজ্ঞান করছে।আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরে আলম মাস্টার এসব অভিযোগ অস্বীকার করে তিনি নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
 ওমরপুর ইউনিয়নে (আওয়ামী লীগের বিদ্রোহী) স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম দীর্ঘ একযুগের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এলাকাবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। তিনি অভিযোগ করেন- মুখারবান্দা এলাকায় তার সমর্থকের একটি দোকান ভাঙচুর করে এবং সমর্থকদের হুমকি দিচ্ছেন নৌকা মার্কার কর্মীরা। এসব অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী রিয়াজুল ইসলাম রিজন বলেন সুষ্ঠু ভোটে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহাগ বলেন -(আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী) স্বতন্ত্র প্রার্থী একেএম সিরাজুল ইসলাম আনারস মার্কায় ৮০ ভাগ ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হবেন।আসলাম পুর আওয়ামী লীগের নেতা বেলাল মাহমুদ বলেন - আবুল কাশেম মেলেটারী বেশ জনপ্রিয় আনারস মার্কায় তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পুলিশ ও র‌্যাবের পাশাপাশি কোস্ট গার্ডসহ বিভিন্ন প্রশাসন নির্বাচনী মাঠে কাজ করবেন। ভোটাররা যেন নিরাপদে ভোট দিতে পারেন এজন্য নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ থাকবে। এছাড়াও ভোটাররা যেন ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পারেন সে লক্ষ্যে ভোটগ্রহণে কর্মরত ব্যক্তিদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
দুই ইউপিতে ১১০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২৩ জন, মেম্বার পদে ৭৯ জন।
উল্লেখ্য, ২০১১ সালে বৃহত্তম আছলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদের শেষের দিকে ২০১৪ সালে বৃহত্তম আছলামপুর ইউনিয়নকে বিভক্ত করে ওমরপুর ইউনিয়ন নামে আরও একটি নতুন ইউনিয়ন রূপান্তার করা হয়। নতুন ইউনিয়ন বিভক্তিকালে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের সঙ্গে চরফ্যাশনের আছলামপুর ও ওমরপুর ইউনিয়নের ভোটার বিন্যাস ও সীমানা বিরোধ নিয়ে মামলার জটিলতার কারণে এই দুই ইউপিতে নির্বাচন স্থগিত ছিল প্রায় দীর্ঘ এক যুগ। গত ১৭ অক্টোবর এদুই উপজেলার তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।





শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...