লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২২ রাত ০৯:৫৩
৩৫৩
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে কোকো লঞ্চ ট্রাডেজির ১৩ বছর পার হওয়া উপলক্ষ্যে মামলার রায় বাস্তবায়ন ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, সাবেক বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর ছেলের লঞ্চ ছিল কোকো। ক্ষমতার দাপটে তারা আইনের তোয়াক্কা না করে লঞ্চ ব্যবসা শুরু করে। যাত্রী হয়রানি অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল এবং সাধারণ নাগরিকদের নূন্যতম সুবিধা ছিল না লঞ্চগুলোতে। যাত্রী সাধারণ লঞ্চ কর্তৃপক্ষের কাছে ছিল জিম্মি। লঞ্চ ডুবির পর তারা উদ্ধার তো করেই নাই। বরং যারা সেখানে সহায়তার জন্য এসেছিল তাদেরকে করেছে নানা নাজেহাল। তখনকার কোকো লঞ্চ ডুবির মামলাটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে তা জেনে দ্রæত মামলার রায় বাস্তবায়নের জন্য কাজ করা হবে।
এমপি শাওন আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর এবং আমি এমপি হওয়ার পর আমার প্রধান লক্ষ্য ছিল লালমোহন-তজুমদ্দিনের সাথে ঝুঁকি মুক্ত নৌরুট চালু করা। এজন্য বিভিন্ন লঞ্চ মালিকদের সাথে আলোচনা করে বর্তমানে লালমোহন-তজুমদ্দিন উপজেলার সাথে চলছে বিলাস বহুল লঞ্চ। যাত্রী সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। যাত্রীরা এখন নিরাপদে লঞ্চে যাতায়াত করতে পারছে।
লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক আনম শাহজামাল দুলাল, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ মোস্তফা মিয়া, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়াসহ আরো অনেকে।
উল্লেখ্য ২০০৯ সালের ২৬ নভেম্বর ঈদে ঘরমুখো অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে আসে এমবি কোকো-৪ লঞ্চটি। ভোরে লালমোহনের নাজিরপুর ঘাটে ভেড়ার আগেই ডুবে যায় লঞ্চটি। ওই সময় ৮১ জন মানুষ মারা যায় মধ্যে ৪৫ জনই ছিল লালমোহনের বাসিন্ধা। লঞ্চ ডুবির ১৩ বছরেও মামলার রায় বাস্তবায়ন হয়নি। নিহতদের পরিবার পায়নি এখন পর্যন্ত কোন ক্ষতিপূরণ।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত