অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

এসএসসির ফলাফলে লালমোহন হা-মীমের চমক

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২২ রাত ০৯:৩০

remove_red_eye

৩৮৩

লালমোহন প্রতিনিধি : সর্বাধিক জিপিএ-৫ পেয়ে ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজ জেলায় শীর্ষ অবস্থান দখল করে নিয়েছে। এবছর প্রতিষ্ঠানটি থেকে ১০৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের সকলেই পাস করেছে। যার মধ্যে ৯৩ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। বাকীরা এ গ্রেড পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের এ অর্জন জেলা ছাড়িয়ে বরিশাল বিভাগেও রেকর্ড সৃষ্টি করেছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমরা শিক্ষার্থীদের ভালো ছাত্র হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকরাও শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট আন্তরিক। এ আন্তরিকতার জন্যই আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে।
অন্যদিকে, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় ১৩১ জন অংশ নিয়ে ১০ জন জিপিএ-৫ পেয়েছে। অকৃতকার্য হয়েছে  ২৬ জন। লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৬৩ জন অংশ নিয়ে ৩৮ জন জিপিএ-৫ পায়। অকৃতকার্য হয় ২০ জন। ডাওরি হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯০ জনে ৩ জন জিপিএ-৫ পেয়েছে, অকৃতকার্য হয়েছে ২২ জন।
এছাড়াও, দেবিরচর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৭ জনে জিপিএ-৫ পায় ২জন। অকৃতকার্য হয় ১০ জন। ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯৪ জনে ৬ জন জিপিএ-৫ পায়। অকৃতকার্য ৯ জন। লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮৭ জনে জিপিএ-৫ পায় ৯ জন। এ প্রতিষ্ঠানের অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১১ জন।
এব্যাপারে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এবছর লালমোহন উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফল গত বছরের চাইতে অনেক ভালো। তবে এই মূহুর্তে উপজেলার পাসের হার বলা যাচ্ছে না। আমরা প্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করছি।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...