অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মনপুরায় এক যুগ পর যুবদলের  আহবায়ক কমিটি গঠন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২২ রাত ০৯:৩৭

remove_red_eye

৪৫৬



মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় এক যুগ পর উপজেলা যুবদলের তিন সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে মোঃ শামসুদ্দিন আহম্মেদ মোল্লাকে আহবায়ক, মোঃ আবদুর রহিমকে সদস্য সচিব ও মোঃ কামাল উদ্দিনকে সিনিয়র যুগ্ন আহবায়ক করা হয়।

কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলালের স্বাক্ষরিত বার্তায় তথ্যটি নিশ্চিত করেন মনপুরা উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আলহাজ্ব আবদুল মন্নান হাওলাদার।

এই উপলক্ষে সোমবার সকাল ১০ টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নবনির্বাচিত যুবদলের আহবায়ক কমিটিকে সংবর্ধনা দেয় হাজিরহাট ইউনিয়ন যুবদল।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব ডাঃ কামাল উদ্দিন, বিএনপির সাবেক সম্পাদক আলহাজ্ব আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ সেলিম, হাজিরহাট ইউনিয়ন যুবদলের আহবায়ক ইলিয়াছ মিয়াসহ অন্যান্যরা।

এছাড়াও ভোলা জেলার চরফ্যাসন উপজেলা, চরফ্যাসন পৌরসভা, দৌলতখান উপজেলা, দৌলতখান পৌরসভা, বোরহানউদ্দিন উপজেলা, বোরহানউদ্দিন পৌরসভা ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা, ভান্ডারিয়া পৌরসভা, জিয়ানগর উপজেলা ও কাওখালী উপজেলাসহ ১১ ইউনিটির যুবদলের আংশিক কমিটি ঘোষনা করে বার্তা প্রেরণ করে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...