অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

১৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি জোটনের

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২২ রাত ০৯:৩৮

remove_red_eye

৪০৮

লালমোহনের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার

লালমোহন প্রতিনিধি : ২০০৮ সালে মো. জোটন (৪০) এর বিরুদ্ধে ভোলার লালমোহন থানায় চুরির দায়ে একটি মামলা হয়। এরপর থেকেই এলাকা ছেড়ে দেশের বিভিন্নস্থানে পালিয়ে থাকতে শুরু করেন তিনি। এতে করে কেটে গেছে প্রায় ১৪ বছর। তবুও নিজেকে আর রক্ষা করতে পারেননি জোটন। এর মধ্যে ওই চুরির মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে বিচারক।
গোপন সংবাদের ভিত্তিতে জোটন নিজ বাড়িতে অবস্থান করছে জানতে পেরে সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে লালমোহন থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান সঙ্গীয় ফোর্স। জোটন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী এলাকার আব্দুল কাদেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই মো. জাহিদ হাসান বলেন, চুরির মামলায় জোটনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে নিজ বাড়িতে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত জোটনকে কারাগারে প্রেরণ করা হবে।

ছবির ক্যাপশন: লালমোহন থানা পুলিশের হাতে গ্রেফতার হওয়া মো. জোটন-বাং

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...