অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আমার খুব কষ্ট লাগছিল: ইলিয়াস কাঞ্চন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২২ দুপুর ১২:৩৫

remove_red_eye

৫৮৯

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ-নিপুণের আইনি লড়াই এখনো অব্যাহত। আদালতের রায়ে এখন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। গত নয় মাসে জায়েদ খানের প্যানেলের বিজয়ীরা সমিতির মিটিংয়ে অংশ নেননি। তবে রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত মিটিংয়ে অংশ নেন জায়েদ খানের প্যানেলের প্রায় সবাই। এতে বেশ উচ্ছ্বসিত কাঞ্চন-নিপুণ প্যানেলের বিজয়ীরা।

এ সময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি এটাই চাচ্ছিলাম। তোমরা (সহকর্মীদের উদ্দেশে) সবাই জানো, দায়িত্ব নিয়ে আমি কিছু করতে চাই। কিন্তু কিছু করতে না পারলে সেই দায়িত্ব কখনো নিই না। আমার খুব কষ্ট লাগছিল, ৯ মাস পার হয়ে গেছে, যতটুকু করার কথা ছিল, ততটুকু করতে পারছিলাম না। আমার মধ্যে যন্ত্রণা কাজ করছিল। আবার একটা ক্ষোভ কাজ করছিল। আজ আমার সেই যন্ত্রণা অনেকটা লাঘব হয়েছে।’

মিটিংয়ের পুরো সময় ডিপজলের মুখে হাসি থাকলেও তেমন কথা বলেননি তিনি। ইলিয়াস কাঞ্চনের বক্তব্যের সময়ও তাকে মিটিমিটি হাসতে দেখা যায়। তিনি কি সব মেনে ইলিয়াস কাঞ্চন-নিপুণদের সঙ্গে কাজ করবেন? বক্তব্যে অবশ্য সেই আভাসই দিলেন। ডিপজল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘ইনশা আল্লাহ, ভালো লাগছে। সবাই মিলে কাজ করব। আমি খুশি। ভালো লাগছে।’ এ সময় চিত্রনায়ক মামনুন ইমন ডিপজলকে ভি চিহ্ন (বিজয় প্রকাশ) দেখিয়ে শুভকামনা জানাতে বলেন। পরে ডিপজল ভি চিহ্ন দেখান।

মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত সহসভাপতি ডিপজলের নেতৃত্বে বৈঠকে যোগ দেন কার্যনির্বাহী পরিষদের সদস্য আলী রাজ, মৌসুমী, অঞ্জনা, নাদের খান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী। আলী রাজ ও মৌসুমী শপথ নিয়েছেন। ঢাকার বাইরে থাকায় সুচরিতা ও রুবেল উপস্থিত হতে পারেননি।

তবে জায়েদ এখনো হাল ছাড়তে রাজি নন। নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর জায়েদ খানের পদ ফিরে পাওয়ার আর কোনো পথ আছে কি না? এমন প্রশ্নের জবাবে জায়েদ বলেছিলেন, ‘হাইকোর্টের আগের যে অর্ডার ছিল, সেটা স্টে (স্থগিত) করেছেন। তাদের (নিপুণের) আইনজীবী যে আপিল করেছিলেন, সেটা হাইকোর্ট গ্রহণ করেছেন। এখন আবার আপিলের শুনানি হবে। চূড়ান্ত রায় হয়ে গেছে, মামলা ডিসমিস, বিষয়টা এমন নয়। এখনো সুযোগ আছে। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হয়নি। এখন লিভ টু আপিলের সুযোগ রয়েছে। আমি সত্যের জন্য লড়াই করছি। আমার চূড়ান্ত বিজয় চূড়ান্ত শুনানির মধ্য দিয়ে আসবে। এটা আমি বিশ্বাস করি।’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...