অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

 শেখ হাসিনার উপহারের ঘর গৃহহীন মানুষের আশ্রয়ের ঠিকানা - এমপি শাওন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২২ রাত ০৯:৫০

remove_red_eye

৩৮০

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর উপকূলের ঝড় তুফানে গৃহহীন মানুষের আশ্রয়ের ঠিকানা। যেখানে নিরাপত্তাহীন মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’-প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের আলোকে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। তিনি মনে করেন, আশ্রয়ণে ছিন্নমূল বিশাল সংখ্যক জনগোষ্ঠী স্থায়ী আবাসনের পাশাপাশি আত্মকর্মসংস্থানেরও সুযোগ পাচ্ছে। এতে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন হবে। করোনা, যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনীতির বিরূপ প্রভাবের মধ্যেও শেখ হাসিনা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিচ্ছেন।

মঙ্গলবার সকালে তজুমদ্দিন উপজেলার গুরিন্দা বাজার এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে  চাঁদপুর ইউনিয়নের আরো ৫০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন,উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কোহিনুর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর চেয়ারম্যান মেহেদী হাসান মিশু,চাচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের,  শম্ভুপুর চেয়ারম্যান মোঃ রাসেল, চাঁচড়া আওয়ামী লীগ সভাপতি শামসুলহক মাস্টার  প্রমূখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...