অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

আমিনাবাদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান মিঠুর শোডাউন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২২ রাত ০৮:৪৮

remove_red_eye

৪০৫

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের আমিনাবাদ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। এ নির্বাচনকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মিঠু বিশাল শোডাউন করেছেন। রিকশা ও মোটরসাইকেল যোগে তার সমর্থকরা চরফ্যাশন বাজার, মাঝির হাট, আলিমুদ্দিন চৌমাথা, তালুকদার চৌমাথা, সাহেবের হাট এলাকায় কয়েক হাজার লোক সমাগম করে শোডাউন করেছেন। শোডাউন শেষে মাঝির হাট বাজারে পথ সভা করেন। পথসভাটি জনসভায় পরিনত হয়।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক ইউপি মেম্বার টিপু, নাসিম বক্তব্য রাখেন।
পথসভায় স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান মিঠু সকলের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করে বলেন - আমি বিগত আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম, আগামী দিনগুলোতেও পাশে থাকবো। আপনারা আমাকে যে ভাবে ভালোবাসা দিয়েছেন। আপনাদের এ ভালোবাসা নিয়ে শেষ জীবন পর্যন্ত থাকতে চাই। আমি চেয়ারম্যান থাকাকালীন কোন জনগণকে স্বাক্ষর বা কাগজের জন্য বিড়ম্বনার শিকার হতে হয়নি। আমার সময়ে আমিনাবাদ বাসীকে টেক্স মুক্ত করে নিজের পকেট থেকে জনগণের ট্যাক্স দিয়েছি। আপনাদের সামাজিক মর্যাদা দিয়েছি। আমি আবার নির্বাচিত হলে আপনাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করে সেবক হয়ে আপনাদের পাশে থাকবো এবং   আমিনা বাদ ইউনিয়নকে একটি সুন্দর ও আধুনিক অপরাধ মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।  তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে সব হুমকি ধমকি মোকাবেলা করে আগামী ২৯ ডিসেম্বর বিপুল ভোটের ব্যবধানে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...