অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে সুপারি বাগানে নিয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২২ রাত ০৮:৫২

remove_red_eye

৪৩১


লালমোহন প্রতিনিধি: লালমোহনে সুপারি বাগানে নিয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেছে অটো চালক। বুধবার বিকেলে লালমোহন কালমা ইউনিয়নের চর ছকিনা গ্রামের পÐিত বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অটো বোরাক চালক একই বাড়ির কবির পন্ডিতের ছেলে শাকিল পলাতক রয়েছে। ঘটনায় শিশুর মা রাশিদা বাদী হয়ে বৃহস্পতিবার লালমোহন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেছে। পুলিশ শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা সদরে প্রেরণ করেছে।
শিশুর মা জানান, তার জমজ মেয়ে। এক মেয়ে বিকেলে মাদরাসায় পড়তে যায়। অন্যজন বাকপ্রতিবন্ধী হওয়ায় বাড়িতে ছিল। বিকেল ৫টার দিকে শাকিল ১২ বছর বয়সী এই শিশু মেয়েটিকে কৌশলে বাড়ির পাশে সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে। শিশুর মা মেয়েকে খুঁজতে গিয়ে বাগানে এ ঘটনা দেখে। এসময় শাকিল দৌড়ে পালিয়ে যায়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করে। শিশুটিকে ভোলা সদর হাসপাতাল থেকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তার জবানবন্দির জন্য ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। আসামী ধরার অভিযান চলছে।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...