বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা এপ্রিল ২০১৯ রাত ০১:১৯
৯৩০
বাংলার কণ্ঠ প্রতিবেদক \ দুর্নীতি করবো না ,সইবোনা , মানবোনা । দুর্নীতি প্রতিরোধে ছাত্র শিক্ষক একসাথে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৯ উপলক্ষে ভোলা সরকারি কলেজে দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। রবিবার সকাল ১১টায় ভোলা সরকারি কলেজের বিজ্ঞান ভবনের ছাত্র মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জেলা দুপ্রকের সভাপতি হোসনে আরা বেগম চিনুর সভাপতিত্বে দুর্নীতি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: গোলাম জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জামাল হোসেন , উদ্ভিদ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আবদুল গফুর, ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোবাশ্বের উল্লাহ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব মো: ফয়সেল ।
জেলা দুপ্রকের সদস্য প্রভাষক কামরুল আহসান ও মো: হোসেনের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী শরিফ ইবনে জাহাঙ্গির আলম, বেলায়েত হোসেন ।
আলোচনায় বক্তরা বলেন , দুর্নীতি একটি জাতির উন্নতির মূল অন্তরায়। দুর্নীতিগ্রস্থ জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না । বর্তমানে আমাদের সমাজের উপর তলা থেকে নিচ প্রতিটি রন্ধে রন্ধে দুর্নীতিগ্রস্থ । এই দুর্নীতি প্রতিরোধ না করতে পারলে আমরা দেশ কে উন্নত করতে পারব না । তাই এই দুর্র্নীতির লাগাম টেনে ধরতে হবে। সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো: গোলাম জাকারিয়া বলেন , দুর্নীতির কারনে আমাদের দেশ উন্নয়নের কাঙ্খিত লক্ষে পৌছতে পারছে না । তাই এই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে । দূর্নীতি প্রতিরোধ করতে হবে । তোমরা ছাত্ররা যদি দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তাহলে এই সময় এই দুর্নীতি নামক বিষ ফোড়াকে র্নিমুল করা সম্ভব হবে ।
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক