বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২২ দুপুর ১২:৫৭
৪৮৭
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নয়াপল্টনে জনসভা করার কথা বলে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সরকার বিএনপিকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অনুমতি দেবে না।
তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল গতকালও বলেছেন নয়াপল্টনের সামনেই জনসভা হবে। আসলে ওদের উদ্দেশ্য জনসভা করা নয়। ওদের উদ্দেশ্য দেশে একটি গণ্ডগোল লাগানো, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধামন্ত্রীর জনসভার সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সুবিধার্থে তাদের আবেদন অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে না গিয়ে নয়াপল্টনে জনসভা করার ঘোষণা দেওয়ার অর্থ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। সরকার কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার অনুমতি দিতে পারে না। লাইসেন্স দিতে পারে না। এটি আমরা হতে দেবো না।
এর আগে তথ্যমন্ত্রী নগরীর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চসহ সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন। এই সময় মন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামসহ চট্টগ্রাম নগর ও জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত