লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২২ রাত ১০:১৫
৩৬৭
মো. রুহুল আমিন, লালমোহন : ভোলার লালমোহনের গজারিয়া বাজারে প্রায় ৩০ বছর ধরে চলে আসছে নৌকার হাট। এ হাটে সারা বছর নৌকা তৈরি হলেও শুস্ক মৌসুমে কেনা-বেচা জমে উঠে। প্রতি মাসে গড়ে অর্ধ-কোটি টাকার নৌকা বিক্রি হয় এখানে।
এখানে তৈরিকৃত নৌকা যাচ্ছে কক্সবাজার, খুলনা, চট্টগ্রাম, ল²ীপুর ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায়। সম্ভাবনাময় এ শিল্পটি জেলার অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। তবে সরকারি বা বেসরকারি দপ্তরের কোনো নজরদারি না থাকায় এ শিল্পের তেমন প্রসার ঘটছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বীপজেলা ভোলার ১৯০ কিলোমিটার জলসীমায় ২ লাখের অধিক জেলের মাছ শিকারের প্রধান বাহন হচ্ছে নৌকা বা ট্রলার। শুধু তাই নয়, উপক‚লের দ্বীপচরে খেয়া পারাপারেও নৌকাই একমাত্র ভরসা। যার জন্যই এ জেলায় নৌকার কদর অনেক বেশি। তবে এই নৌকা বা ট্রলার নির্মাণে জেলায় নেই বড় কোনো প্রতিষ্ঠান।
দেখা গেছে, কাঁঠ, পেরেক, হাতুড়ি ও যন্ত্রচালিত করাতের শব্দে মুখরিত থাকে লালমোহনের গজারিয়ার এ নৌকার হাট। এখানে কাজ করা শ্রমিকরা জানান, আকার এবং আয়তন ভেদে নির্ভর করে কোন নৌকা তৈরীতে কত সময় এবং কি কি উপকরণ লাগবে। একেকটি নৌকা তৈরিতে কখনো এক সপ্তাহ আবার ১৫ থেকে ২০ দিনও সময় লাগে।
এ হাটের নৌকা কারিগর মনির উদ্দিন বলেন, আমি অনেক বছর ধরে নৌকা তৈরি করছি। আগে মজুরি কম ছিল। এখন দৈনিক পাচ্ছি ৯ শত টাকা। একই স্থানের নাগর মিস্ত্রি বলেন, এখানেই নৌকা তৈরী হয়, আবার এখানেই বিক্রি হয়। প্রতিটি নৌকা আকার ও প্রকারভেদে গড়ে ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।
এ শিল্পটিকে আরও এগিয়ে নিতে পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুছ বলেন, এ শিল্পের আরো প্রসার ঘটাতে যা যা করণীয় সেটি আমরা অবশ্যই করবো। আমরাও চাই এই নৌকা শিল্পের প্রসার হোক।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নৌকা তৈরির সঙ্গে জড়িত শ্রমিকদের উন্নয়নে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপে ভোলাসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। তাই দ্রæত সরকারকে এ শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবী তাদের।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত