অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে নৌকার হাটে মাসে  বিক্রি অর্ধ কোটি টাকা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২২ রাত ১০:১৫

remove_red_eye

৩৬৬

মো. রুহুল আমিন, লালমোহন : ভোলার লালমোহনের গজারিয়া বাজারে প্রায় ৩০ বছর ধরে চলে আসছে নৌকার হাট। এ হাটে সারা বছর নৌকা তৈরি হলেও শুস্ক মৌসুমে কেনা-বেচা জমে উঠে। প্রতি মাসে গড়ে  অর্ধ-কোটি টাকার নৌকা বিক্রি হয় এখানে।
এখানে তৈরিকৃত নৌকা যাচ্ছে কক্সবাজার, খুলনা, চট্টগ্রাম, ল²ীপুর ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায়। সম্ভাবনাময় এ শিল্পটি জেলার অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। তবে সরকারি বা বেসরকারি দপ্তরের কোনো নজরদারি না থাকায় এ শিল্পের তেমন প্রসার ঘটছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বীপজেলা ভোলার ১৯০ কিলোমিটার জলসীমায় ২ লাখের অধিক জেলের মাছ শিকারের প্রধান বাহন হচ্ছে নৌকা বা ট্রলার। শুধু তাই নয়, উপক‚লের দ্বীপচরে খেয়া পারাপারেও নৌকাই একমাত্র ভরসা। যার জন্যই এ জেলায় নৌকার কদর অনেক বেশি। তবে এই নৌকা বা ট্রলার নির্মাণে জেলায় নেই বড় কোনো প্রতিষ্ঠান।
দেখা গেছে, কাঁঠ, পেরেক, হাতুড়ি ও যন্ত্রচালিত করাতের শব্দে মুখরিত থাকে লালমোহনের গজারিয়ার এ নৌকার হাট। এখানে কাজ করা শ্রমিকরা জানান, আকার এবং আয়তন ভেদে নির্ভর করে কোন নৌকা তৈরীতে কত সময় এবং কি কি উপকরণ লাগবে। একেকটি নৌকা তৈরিতে কখনো এক সপ্তাহ আবার ১৫ থেকে ২০ দিনও সময় লাগে।
এ হাটের নৌকা কারিগর মনির উদ্দিন বলেন, আমি অনেক বছর ধরে নৌকা তৈরি করছি। আগে মজুরি কম ছিল। এখন দৈনিক পাচ্ছি ৯ শত টাকা। একই স্থানের নাগর মিস্ত্রি বলেন, এখানেই নৌকা তৈরী হয়, আবার এখানেই বিক্রি হয়। প্রতিটি নৌকা আকার ও প্রকারভেদে গড়ে ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।
এ শিল্পটিকে আরও এগিয়ে নিতে পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা  মো. রুহুল কুদ্দুছ বলেন, এ শিল্পের আরো প্রসার ঘটাতে যা যা করণীয় সেটি আমরা অবশ্যই করবো। আমরাও চাই এই নৌকা শিল্পের প্রসার হোক।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নৌকা তৈরির সঙ্গে জড়িত শ্রমিকদের উন্নয়নে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপে ভোলাসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। তাই দ্রæত সরকারকে এ শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবী তাদের।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...