লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২২ রাত ০৮:০৮
৩৬৩
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে টাকা চুরির অপবাদে আজমী (৯) নামের এক শিশু শিক্ষার্থীকে ঘরের খুঁটির সঙ্গে দুই হাত বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী পশ্চিম চরউমেদ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও পাঙ্গাশিয়া গ্রামের মো. মহসিনের ছেলে।
ভুক্তভোগী শিক্ষার্থী আজমী জানায়, সকালে একই বিদ্যালয়ের শিক্ষার্থী মহিন আমাকে তাদের বাসায় খেলতে নিয়ে যায়। এসময় মহিনের বাবা বাহার তার জামার পকেটে থাকা আটশত টাকার মধ্যে পাঁচশত টাকা না পেয়ে আমাকে সন্দেহ করে। একপর্যায়ে আমাকে চোর সন্দেহে ঘরের খুঁটির সঙ্গে বেধে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে। আমি বারবার টাকা না নেয়ার কথা বললেও বাহার আমার কথা না শুনে মাটিতে ফেলে বুকে পা চাপা দিয়ে টাকা নেয়ার কথা বলতে বলে। এসময় আমি চিৎকার দিলে বাহারের স্ত্রী এসে আমার মাকে খবর দেন।
শিক্ষার্থী আজমীর মা পারভিন বেগম বলেন, বাহারের স্ত্রী খবর দিলে আমি গিয়ে দেখি আজমীকে তাদের ঘরের খুঁটির সঙ্গে দুই হাত বেঁধে রেখেছে। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। যার জন্য আজমীকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
অভিযুক্ত বাহারের কাছে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ওই ছেলে একটা চোর। আজকে আমার জামার পকেটে থাকা পাঁচশত টাকা চুরি করে আজমী। মাথা গরম থাকায় লাঠি দিয়ে তাকে আঘাত করেছি এবং কয়েকটি চড়-থাপ্পড় মেরেছি।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, নির্যাতনের শিকার ওই শিশু শিক্ষার্থীর মা থানায় এসেছে। এ ঘটনায় আমরা খুব শিগগিরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত