বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে মার্চ ২০১৯ রাত ০১:৫৫
১০০৮
বোরহানউদ্দিন প্রতিনিধি \ ভোলার বোরাহানউদ্দিনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক থেকে মোসা. সুরাইয়া বেগম নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু উপজেলার উপজেলার টবগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. জহিরুল ইসলামের স্ত্রী। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের লাল দিঘীর পাড় এলাকার সড়ক থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যার ৭টার দিকে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের লাল দিঘীর পাড় এলাকায় রাস্তার উপর একটি লাশ পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে জানাজানি হলে লাশটি টবগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. জহিরুল ইসলামের স্ত্রী মোসা. সুরাইয়া বেগমের বলে জানাযায়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, মোসা. সুরাইয়া বেগম ওই এলাকা দিয়ে একটি মাহিন্দ্র যোগে যাচ্ছিল। এসময় সে মাহিন্দ্র থেকে মাথা বের করলে একটি মালবাহী ট্রাক তাকে বাড়ি দিলে সে মাহিন্দ্র থেকে সড়কে পরে যায়। এবং অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়া ঘটনাস্থলেই সুরাইয়া মারা যায়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, নিহতের পরিবারের কোনো প্রকার অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত